এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজে মহাত্মা গান্ধীর স্কেচ

জার্নি ডেস্ক
০২ অক্টোবর ২০১৯, ১৮:৪১আপডেট : ০২ অক্টোবর ২০১৯, ১৮:৪৪

এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজে মহাত্মা গান্ধীর স্কেচ মহাত্মা গান্ধীর ১৫০তম জন্মবার্ষিকীতে তার প্রতি সম্মান জানালো এয়ার ইন্ডিয়া। ভারতের পতাকাবাহী এই বিমান সংস্থার একটি উড়োজাহাজের লেজের অংশে গান্ধীর স্কেচ আঁকা হয়েছে। এয়ারবাস এ৩২০ মডেলের বিমানটি বুধবার (২ অক্টোবর) মুম্বাই-দিল্লি রুটে চলাচল করছে।

জানা গেছে, ২০ ফুট X ৮ ফুট আয়তনের লেজে অঙ্কিত স্কেচটির দৈর্ঘ্য ১১ ফুট X ৪ দশমিক ৯ ফুট। দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার হ্যাঙ্গারে আঁকার কাজ সম্পন্ন হয়।

গান্ধীর স্কেচ সংবলিত উড়োজাহাজটি বুধবার স্থানীয় সময় দুপুর ১টায় দিল্লি থেকে উড্ডয়ন করে। এটি মুম্বাই গিয়ে পৌঁছায় বিকাল সাড়ে ৩টার দিকে।

এয়ার ইন্ডিয়ার মুখপাত্র ধনঞ্জয় কুমার বলেন, ‘আমাদের একটি উড়োজাহাজে স্থায়ীভাবে মহাত্মা গান্ধীর ছবি আঁকা হয়েছে। ১৫০তম জয়ন্তীতে তাকে এর মাধ্যমে শ্রদ্ধা জানালো ভারতের রাষ্ট্রীয় বিমান সংস্থা। সব ধরনের অনুমোদন নেওয়ার পর এ৩২০ উড়োজাহাজ রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা দলটি এই কাজে অংশ নিয়েছে।’

এয়ার ইন্ডিয়ার চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক অশ্বানি লোহানি সিদ্ধান্ত নিয়েছেন, আগামী ১৫ দিনের মধ্যে তাদের বহরে থাকা উড়োজাহাজের মধ্যে পাঁচটিতে (বোয়িং বি৭৪৭, বি৭৭৭, বি৭৮৭, এয়ারবাস এ৩২০ ও এটিআর) ‘বাপু’র ছবি আঁকা হবে।

স্বচ্ছতা ও অহিংসার ধারণা ছড়িয়ে দিয়েছিলেন ভারতীয়দের জাতির পিতা মহাত্মা গান্ধী। জনগণকে এটি মনে করিয়ে দিতে তার ১৫০তম জন্মবার্ষিকীতে প্রথমবারের মতো এমন উদ্যোগ নিলো এয়ার ইন্ডিয়া। গান্ধীর সম্মানে নিজেদের কার্যালয়, উড়োজাহাজ ও কলোনিতে পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে এই সংস্থা।

সূত্র: হিন্দুস্তান টাইমস

/জেএইচ/
সম্পর্কিত
বাংলাদেশে এভিয়েশন পেশার ভবিষ্যৎ নিয়ে ইউএপি ও এভিয়ানোমিক্সের সেমিনার 
লাইসেন্স পেলো আকিজ বশির এভিয়েশন
জেট ফুয়েলের দামে আগুন, ঝুঁকির মুখে এভিয়েশন খাত
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান