বালিতে হোটেলের জিনিস চুরি করে ধরা পড়লো ভারতীয় পরিবার

জার্নি ডেস্ক
৩০ জুলাই ২০১৯, ১২:৩৩আপডেট : ৩০ জুলাই ২০১৯, ১২:৪০

লাগেজ তল্লাশি করে পাওয়া চুরির জিনিসপত্র ভারতীয়দের জন্য বিব্রতকর ব্যাপার! হোটেলের জিনিস চুরি করে ধরা পড়া লজ্জার। আর সেই ঘটনার ভিডিও যদি ছড়িয়ে পড়ে তাহলে ইজ্জত আর থাকে!
ইন্দোনেশিয়ার বালিতে ভারতীয় একটি পরিবার এমন অনৈতিক কাণ্ড করে বসেছে। তাদের কাছ থেকে চুরির মালামাল পাওয়ার ভিডিও এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল।

ভারত থেকে বেড়াতে যাওয়া ওই পরিবারকে হোটেল কর্মীরা নিন্দা করেছেন। তাদের সব লাগেজ তল্লাশি করে একাধিক জিনিস পাওয়া গেছে। এর মধ্যে আছে আয়না, হ্যাঙ্গার, রুমের দেয়ালে সাজানো শিল্পকর্ম, তোয়ালে, হ্যান্ডওয়াশিং লিক্যুইড সোপ, হেয়ারড্রায়ারসহ ইলেক্ট্রনিক্স পণ্য।

জানা গেছে, রুমে থাকাকালীন হোটেলকর্মীদের সঙ্গে ব্যবহার ভালো ছিল না ওই পরিবারের। তবে চুরির জিনিস নিয়ে ধরা পড়ার পর তা বদলেছে। একপর্যায়ে তাদের মধ্যে একজন নারী পুলিশে খবর না দেওয়ার অনুরোধ করেন হোটেল ম্যানেজমেন্টকে। তাদের ফ্লাইট ধরতে হবে জানিয়ে ছেড়ে দেওয়ার জন্য আকুতি জানান তিনি।
পরিস্থিতি বেগতিক দেখে পরিবারের কর্তা চুরির জিনিসের মূল্য পরিশোধ করতে চেয়েছিলেন। কিন্তু হোটেল কর্তৃপক্ষ টাকা নিতে অস্বীকৃতি জানায়। পরিবারটির সবার পাসপোর্ট ইন্দোনেশিয়ায় বাতিল করে দেওয়া হবে বলে ধারণা করা হচ্ছে। 

/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি