লন্ডনের এয়ারশোতে বিমানের ড্রিমলাইনার

জার্নি রিপোর্ট
১৫ জুলাই ২০১৮, ১৫:০৬আপডেট : ১৯ জুলাই ২০১৮, ১৭:১১

বোয়িং কোম্পানির টুইটারে শেয়ার করা ড্রিমলাইনার বিমানের ছবি এয়ারলাইন্স জগতের সবচেয়ে মর্যাদাসম্পন্ন আয়োজন ফার্নবোরো ইন্টারন্যাশনাল এয়ারশো শুরু হতে যাচ্ছে যুক্তরাজ্যে। এতে প্রদর্শন করা হবে রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার। উড়োজাহাজটির নির্মাণ প্রতিষ্ঠান আমেরিকার দ্য বোয়িং কোম্পানি সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এ তথ্য জানিয়েছে।

হ্যাম্পশায়ারে ফার্নবোরো ইন্টারন্যাশনাল এয়ারশোর উদ্বোধন হবে সোমবার (১৬ জুলাই)। উড়োজাহাজ প্রদর্শনীর এই মেলা চলবে ২২ জুলাই পর্যন্ত। এয়ারশোতে প্রতি বছর অভিনব ও নতুনত্বের ছোঁয়ায় সাজানো উড়োজাহাজ তুলে ধরে নির্মাণ প্রতিষ্ঠানগুলো। এসব দেখে বিভিন্ন দেশের এয়ারলাইন্স নতুন অর্ডার দিয়ে থাকে।

বোয়িং কোম্পানির প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা ডেনিস মুইলেনবার্গ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন— আগামী দিনে উড়োজাহাজের কাঙ্ক্ষিত প্রযুক্তি অনুযায়ী এয়ারশোতে নিজেদের পণ্য ও সেবার ধরন উপস্থাপন করবে বিশ্বের বৃহত্তম উড়োজাহাজ নির্মাণ প্রতিষ্ঠান বোয়িং।

বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ এয়ারশোতে অংশ নিতে ১৫ জুলাই ফার্নবোরোর উদ্দেশে রওনা দিয়েছেন। বাংলা ট্রিবিউনকে তিনি বলেছেন, ‘বোয়িং ৭৮৭-৮ হলো বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে আগামীতে যুক্ত হতে যাওয়া চার ড্রিমলাইনার এয়ারক্রাফটের একটি।’

৭৮৭-৮ ড্রিমলাইনার ফার্নবোরো এয়ারশোতে প্রদর্শনের পর ফিরে যাবে বোয়িং কারখানায়। আগামী ২০ আগস্ট বাংলাদেশ এয়ারলাইন্সের কাছে সরবরাহ করা হবে এটি। এরপর এ বছরের নভেম্বরে বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে যুক্ত হবে আরেকটি ড্রিমলাইনার। ২০১৯ সালের সেপ্টেম্বরের মধ্যে আরও দুটি ড্রিমলাইনার যুক্ত করবে এই সংস্থা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা চারটি ড্রিমলাইনারের নাম রেখেছেন আকাশবীণা, হংসবলাকা, গাঙচিল ও রাজহংস। ২০ আগস্ট বহরে যুক্ত হতে যাওয়া ড্রিমলাইনারের গায়ে নাম থাকবে আকাশবীণা। আশা করা হচ্ছে, আধুনিক প্রযুক্তিসম্পন্ন এই উড়োজাহাজ আকাশপথে যাত্রীদের উপহার দেবে আরামদায়ক ভ্রমণের অভিজ্ঞতা। এর মাধ্যমে পাওয়া যাবে বিভিন্ন ধরনের সুবিধা।

/সিএ/জেএইচ/
সম্পর্কিত
বাংলাদেশে এভিয়েশন পেশার ভবিষ্যৎ নিয়ে ইউএপি ও এভিয়ানোমিক্সের সেমিনার 
লাইসেন্স পেলো আকিজ বশির এভিয়েশন
জেট ফুয়েলের দামে আগুন, ঝুঁকির মুখে এভিয়েশন খাত
সর্বশেষ খবর
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান