বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর পাসপোর্ট, শীর্ষে জাপান-সিঙ্গাপুর

জার্নি ডেস্ক
২৮ জুলাই ২০১৮, ২৩:৫৫আপডেট : ২৯ জুলাই ২০১৮, ০০:১৪

বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর পাসপোর্ট, শীর্ষে জাপান-সিঙ্গাপুর দেশের বাইরে বেড়াতে বা অন্য কোনও উদ্দেশে গেলে প্রথমেই দরকার হয় পাসপোর্ট। এক দেশের নাগরিকের অন্য দেশে যাওয়ার বেলায় এটাই সবচেয়ে জরুরি জিনিস। পাসপোর্টে নাগরিকের সংক্ষিপ্ত তথ্যগুলো থাকে। এতেই যুক্ত করে দেওয়া হয় ভ্রমণের অনুমতি অর্থাৎ ভিসা। তবে কিছু দেশের পাসপোর্টধারীরা ভিসা ছাড়াই যেতে পারেন অনেক দেশে।

বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর পাসপোর্ট কোন কোন দেশের, সেই তালিকা দেখা যায় হেনলি পাসপোর্ট ইনডেক্সের র‌্যাংকিংয়ে। এটি তৈরি করেছে হেনলি অ্যান্ড পার্টনারস নামের একটি বেসরকারি প্রতিষ্ঠান। এসব দেশের পাসপোর্ট অন্যান্য দেশের চেয়ে ভ্রমণে অনেক বেশি স্বাধীনতা দেয়।

২০১৮ সালে এশিয়ার জাপান ও সিঙ্গাপুরের পাসপোর্ট বিশ্বে সবচেয়ে ক্ষমতাধর পাসপোর্টের স্বীকৃতি পেয়েছে। এ দুটি দেশের পাসপোর্টধারীরা ১৮০টি দেশে ভিসা ছাড়া যেতে পারেন অনায়াসে। শান্তিপূর্ণ বাণিজ্যিক শক্তি হিসেবে এ দুটি দেশের পরিচিতি দুনিয়াজোড়া।

গত ফেব্রুয়ারিতে জাপান ও সিঙ্গাপুরের নাগরিকদের ক্ষেত্রে ভিসার প্রয়োজনীয়তা তুলে নিয়েছে উজবেকিস্তান। গত বছর প্যারাগুয়েও সিঙ্গাপুরের পাসপোর্টধারীদের জন্য সেই দেশে ভ্রমণ উন্মুক্ত করে দিয়েছে।

জাপান ও সিঙ্গাপুরের কাছে হেরে র‌্যাংকিংয়ে দুই নম্বরে আছে জার্মানি। এই দেশের পাসপোর্টধারীরা ১৭৯টি দেশে অবাধে যেতে পারেন।
র‌্যাংকিংয়ে তিন নম্বরে ইউরোপের ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, ইতালি, স্পেন ও সুইডেনের পাশাপাশি রয়েছে দক্ষিণ কোরিয়া। এসব দেশের পাসপোর্টধারীরা ১৭৮টি দেশে ভিসা ছাড়াই যেতে পারেন। এশিয়ার অন্য দেশগুলোর মধ্যে মালয়েশিয়াও উন্নতি করেছে। ২০১৮ সালের তালিকায় এই দেশ আছে ১১ নম্বরে। তাদের পাসপোর্টধারীরা ১৬৯টি দেশে ভিসা ছাড়া যেতে পারেন।

সুইজারল্যান্ড, আয়ারল্যান্ড ও কানাডার সঙ্গে যৌথভাবে র‌্যাংকিংয়ে পাঁচ নম্বরে আছে যুক্তরাষ্ট্র। এসব দেশের পাসপোর্টধারীরা ১৭৬টি দেশে যেতে পারেন ভিসা ছাড়া। যদিও সম্প্রতি তুরস্ক মার্কিন নাগরিকদের বেলায় ভিসামুক্ত ভ্রমণের সুবিধা প্রত্যাহার করেছে। র‌্যাংকিংয়ে তিন ধাপ ওপরে উঠে রাশিয়া ৪৫তম, ইউক্রেন ৪২তম ও জর্জিয়া ৫৪ নম্বরে রয়েছে।
র‌্যাংকিংয়ে সবচেয়ে নিচে আছে আফগানিস্তান (২৪)। কম গতিশীল পাসপোর্টের মধ্যে রয়েছে ইরাক (২৭), সিরিয়া (২৮), পাকিস্তান (৩০) ও সোমালিয়া (৩২)।
হেনলি পাসপোর্ট ইনডেক্সের র‌্যাংকিং

১. জাপান, সিঙ্গাপুর (১৮০টি দেশ ভিসামুক্ত)
২. জার্মানি (১৭৯টি দেশ ভিসামুক্ত)
৩. ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, ইতালি, সুইডেন, স্পেন, দক্ষিণ কোরিয়া (১৭৮টি দেশ ভিসামুক্ত)
৪. নরওয়ে, যুক্তরাজ্য, অস্ট্রিয়া, লুক্সেমবুর্গ, নেদারল্যান্ডস, পর্তুগাল (১৭৭টি দেশ ভিসামুক্ত)
৫. সুইজারল্যান্ড, আয়ারল্যান্ড, যুক্তরাষ্ট্র, কানাডা (১৭৬টি দেশ ভিসামুক্ত)
৬. বেলজিয়াম, অস্ট্রেলিয়া, গ্রিস (১৭৪টি দেশ ভিসামুক্ত)
৭. নিউজিল্যান্ড, চেক রিপাবলিক, মাল্টা (১৭৩টি দেশ ভিসামুক্ত)
৮. আইসল্যান্ড (১৭২টি দেশ ভিসামুক্ত)
৯. হাঙ্গেরি (১৭১টি দেশ ভিসামুক্ত)
১০. লাটভিয়া (১৭০টি দেশ ভিসামুক্ত)

সূত্র: সিএনএন


 

/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম