ঢাকায় এলো সোনার তরী, মঙ্গলবার আসছে অচিন পাখি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ ডিসেম্বর ২০১৯, ১৯:৩০আপডেট : ২১ ডিসেম্বর ২০১৯, ১৯:৪৫

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সোনার তরী (ছবি: মুনতাসির মিশু) বিমান বাংলাদেশ এয়ারলাইনসের নতুন বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার ‘সোনার তরী’ ঢাকায় এসে পৌঁছেছে। শনিবার (২১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা ১০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এটি অবতরণ করে। আগামী ২৪ ডিসেম্বর ঢাকায় আসবে ‘অচিন পাখি’ নামের আরেকটি ড্রিমলাইনার। এ দুটি উড়োজাহাজ যুক্ত হওয়ার মধ্য দিয়ে বিমান বহরে উড়োজাহাজের সংখ্যা দাঁড়াবে ১৮টি।

বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. মোকাব্বির হোসেন বাংলা ট্রিবিউনকে জানান, যুক্তরাষ্ট্রের সিয়াটলে অবস্থিত বোয়িং কারখানার এভারেট এয়ারফিল্ড থেকে ২০ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় দুপুর ১২টা ৩০ মিনিটে ড্রিমলাইনারটি রওনা দেয়। সোনার তরী শনিবার সন্ধ্যা ৬টা ১০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। ওয়াটার স্যালুটের মাধ্যমে আকাশযানটিকে স্বাগত জানানো হয়।

এদিকে যাত্রা শুরুর আগে বোয়িং ৭৮৭-৯ সিরিজের ড্রিমলাইনার ‘সোনার তরী’কে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করে বোয়িং কর্তৃপক্ষ। অনুষ্ঠানে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের চেয়ারম্যান এয়ার মার্শাল (অব.) এনামুল বারি, অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কবিরুল ইয়াজদানী খান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. মো. মোশারফ হোসেন উড়োজাহাজটি গ্রহণ করেন। পরে বাংলাদেশ প্রতিনিধিদল ও বোয়িংয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে ‘সোনার তরী’র যাত্রার উদ্বোধন করেন।

বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনারে আসন সংখ্যা রয়েছে মোট ২৯৮টি। এর মধ্যে বিজনেস ক্লাস ৩০টি, প্রিমিয়াম ইকোনমি ক্লাস ২১টি এবং ২৪৭টি ইকোনমি ক্লাস।

এ বছরের সেপ্টেম্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জন্য দুটি বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার কেনার ঘোষণা দেন। এর আগে বোয়িংয়ের কাছ থেকে অর্ডার দিয়ে আনা হয় ‘আকাশবীণা’, ‘হংসবলাকা’, ‘গাঙচিল’ ও ‘রাজহংস’ নামের চারটি বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার।

/সিএ/জেএইচ/
সম্পর্কিত
মধ্যপ্রাচ্যের সংঘাতে কমেছে দুবাই বিমানবন্দরের যাত্রী
বড় ধরনের লোকসানের মুখে এয়ার নিউজিল্যান্ড
বিমানে পাওয়ার ব্যাংক নিতে মানতে হবে নতুন নির্দেশনা
সর্বশেষ খবর
ভেনেজুয়েলার তেলের নিয়ন্ত্রণ নেবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
ভেনেজুয়েলার তেলের নিয়ন্ত্রণ নেবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
রান্নাঘরের ফ্রিজে টয়লেট পেপার ট্রেন্ড! কারণ জানলে অবাক হবেন
রান্নাঘরের ফ্রিজে টয়লেট পেপার ট্রেন্ড! কারণ জানলে অবাক হবেন
কাপ্তাইয়ের সীতাপাহাড়ে পথ হারানো ৪ পর্যটক উদ্ধার
কাপ্তাইয়ের সীতাপাহাড়ে পথ হারানো ৪ পর্যটক উদ্ধার
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এখনও ২৩ কিলোমিটার দীর্ঘ যানজট
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এখনও ২৩ কিলোমিটার দীর্ঘ যানজট
সর্বাধিক পঠিত
জীবিত থাকতেই চল্লিশার আয়োজন করলেন এক ব্যক্তি, যা বললেন মুফতি
জীবিত থাকতেই চল্লিশার আয়োজন করলেন এক ব্যক্তি, যা বললেন মুফতি
মতিঝিল আইডিয়াল স্কুলে হচ্ছে কী
মতিঝিল আইডিয়াল স্কুলে হচ্ছে কী
গুলশানে স্পার আড়ালে ‘অনৈতিক কারবার’, নেপথ্যে কারা
গুলশানে স্পার আড়ালে ‘অনৈতিক কারবার’, নেপথ্যে কারা
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১২ কিলোমিটার দীর্ঘ যানজট
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১২ কিলোমিটার দীর্ঘ যানজট
জাতিসংঘ মহাসচিবের কাছে পরিচয়পত্র পেশ করলেন আইরিন খান
জাতিসংঘ মহাসচিবের কাছে পরিচয়পত্র পেশ করলেন আইরিন খান