বঙ্গমাতা গোল্ডকাপ মহিলা ফুটবল টুর্নামেন্টের হসপিটালিটি পার্টনার ইন্টারকন্টিনেন্টাল

জার্নি রিপোর্ট
০৭ এপ্রিল ২০১৯, ২৩:৪৭আপডেট : ০৭ এপ্রিল ২০১৯, ২৩:৪৭

চুক্তিস্বাক্ষরের পর কে-স্পোর্টসের প্রধান নির্বাহী ফাহাদ এমএ করিম ও জেমস পি ম্যাকডোনাল্ড বঙ্গমাতা অনূর্ধ্ব-১৯ আন্তর্জাতিক মহিলা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সঙ্গে যুক্ত হলো ইন্টারকন্টিনেন্টাল ঢাকা। রবিবার (৭ এপ্রিল) পাঁচতারকা হোটেলটিতে আয়োজক প্রতিষ্ঠান কে-স্পোর্টসের সঙ্গে তাদের একটি চুক্তি হয়েছে। এর অংশ হিসেবে টুর্নামেন্টের হসপিটালিটি পার্টনার হিসেবে পৃষ্ঠপোষকতা করবে তারা।

চুক্তিতে স্বাক্ষর করেন ইন্টারকন্টিনেন্টাল ঢাকার মহাব্যবস্থাপক জেমস পি ম্যাকডোনাল্ড ও কে-স্পোর্টসের প্রধান নির্বাহী ফাহাদ এম এ করিম। চুক্তির ফলে টুর্নামেন্টের সঙ্গে যুক্তদের হোটেলে থাকার বিশেষ সুবিধা দেবে ইন্টারকন্টিনেন্টাল।

অনুষ্ঠানে আরও ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের মিডিয়া কমিটির চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম বাবু ও প্রটোকোল অফিসার তুষার ইমরান, ইন্টারকন্টিনেন্টাল ঢাকার পরিচালক (বিক্রয় ও বিপণন) রেজওয়ান মারুফ, পরিচালক (বিপণন ও বিজনেস প্রমোশন) মো. সাহিদুস সাদিক ও পরিচালক (ফুড অ্যান্ড বেভারেজ) আব্বাস মাতুয়াক, কে-স্পোর্টসের পরিচালক আশফাক আহমেদ, নির্বাহী পরিচালক মুনতাসির ভূঁইয়া ও চিফ অপারেটিং অফিসার মাহবুবুর রশিদ।

আগামী ২২ এপ্রিল থেকে ৩ মে ঢাকায় অনুষ্ঠিত হবে বঙ্গমাতা অনূর্ধ্ব-১৯ আন্তর্জাতিক মহিলা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। এতে বাংলাদেশসহ মঙ্গোলিয়া, তাজাকিস্তান, লাওস, সংযুক্ত আরব আমিরাত ও কিরগিজস্তানের অনূর্ধ্ব ১৯ জাতীয় মহিলা ফুটবল দল অংশগ্রহণ করবে।

/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম