গণশুনানিতে যাত্রীদের অভিযোগ: বিমানবন্দরের ইমিগ্রেশনে দুর্ব্যবহার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ এপ্রিল ২০১৯, ২১:০০আপডেট : ০২ মে ২০১৯, ১৭:১৮

গণশুনানিতে বেবিচক ও বিমানবন্দরের কর্মকর্তারা যাত্রীদের অভিযোগ শুনতে ও যাত্রীসেবার মানোন্নয়নে রবিবার (২৮ এপ্রিল) দুপুরে গণশুনানির আয়োজন করে হজরত শাহাজালাল আ্ন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। এ সময় বিমানবন্দরের ইমিগ্রেশনে খারাপ আচরণ করা হয় বলে অভিযোগ তোলেন যাত্রীরা। একইসঙ্গে ল্যাফট বিহাইন্ড ব্যাগ ও হারিয়ে যাওয়া ব্যাগেজ উদ্ধারে হয়রানির কথাও জানান তারা।

গণশুনানিতে যাত্রীদের অভিযোগ শোনেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম নাইম হাসান। এতে উঠে আসা বিভিন্ন অভিযোগের স্বল্প সময়ে সমাধানের আশ্বাস দেন তিনি।

যাত্রী আব্দুল্লাহ শাওন বলেন, ‘বিমানবন্দরের অবকাঠামোগত অনেক উন্নতি হয়েছে। আগের চেয়ে অনেক কিছুই সুন্দরভাবে পরিচালিত হচ্ছে। কিন্তু সংশ্লিষ্ট অনেকের ব্যবহারে আমরা কষ্ট পাই। ইমিগ্রেশনে যারা আছেন, তাদের আমরা স্যার বলেই সম্বোধন করি। অথচ তারা তুই বলে খারপ আচরণ করেন।’

যাত্রীর এমন অভিযোগের জবাবে বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আশরাফউজ্জামান বলেন, ‘অনেকে এখানে কাজ করেন, কারও কারও ব্যবহারে সমস্যা থাকতে পারে। তবে এমনটি যেন আর না ঘটে সেই বিষয়ে পদক্ষেপ নেবো।’

গণশুনানিতে যাত্রীরা যাত্রী খলিল সরদার বলেন, ‘আমি বাহরাইন থেকে গালফ এয়ারে বাংলাদেশে এসেছি গত ৩ এপ্রিল। এখনও আমার লাগেজ পেলাম না। আমার বাড়ি বরিশাল, তিন দিন বরিশাল থেকে এসে বিমানবন্দরে ঘুরেছি। কিন্তু কেউ সমাধান দিতে পারেনি।’

তখন বেবিচক চেয়ারম্যান বলেন, ‘বিমানবন্দরের সবকিছুই যাত্রীদের জন্য। তাই তাদের সুযোগ-সুবিধার দিকটি খেয়াল রাখা জরুরি। বিমানবন্দরে যেসব সংস্থা কাজ করে তাদের আচরণে যেন যাত্রীরা কষ্ট না পায় সেদিকে গুরুত্ব দিতে হবে।’

শুনানিতে আরও ছিলেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সদস্য (পরিচালনা ও পরিকল্পনা) এয়ার কমোডর মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, সদস্য (প্রশাসন) মো. হাফিজুর রহমান, সদস্য (নিরাপত্তা) শাহ মো. ইমদাদুল হক, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ই/এম সার্কেল) মো. আবদুল মালেক, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন আব্দুল্লাহ আল ফারুক, এভিয়েশন সিকিউরিটির (এভসেক) পরিচালক ওবায়দুর রহমান প্রমুখ।

/সিএ/জেএইচ/
সম্পর্কিত
বাংলাদেশে এভিয়েশন পেশার ভবিষ্যৎ নিয়ে ইউএপি ও এভিয়ানোমিক্সের সেমিনার 
লাইসেন্স পেলো আকিজ বশির এভিয়েশন
জেট ফুয়েলের দামে আগুন, ঝুঁকির মুখে এভিয়েশন খাত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম