নেপালে বাংলাদেশি আলোকচিত্রীদের ভ্রমণ

জার্নি রিপোর্ট
২৮ এপ্রিল ২০১৯, ২৩:৫৬আপডেট : ২৯ এপ্রিল ২০১৯, ০০:০১

নেপালের উপ-প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী ঈশ্বর পোখরেলের সঙ্গে বাংলাদেশি আলোকচিত্রীরা নেপালের রাজধানী কাঠমান্ডুতে একসঙ্গে ঘুরছেন বাংলাদেশের বেশ কয়েকজন আলোকচিত্রী। ন্যাশনাল ফোরাম অব নেপাল ফটোজার্নালিস্টের আমন্ত্রণে দেশটিতে গেছেন তারা। ভ্রমণে দেশটির দর্শনীয় স্থানগুলো দেখা হচ্ছে তাদের।

ঘুরে বেড়ানো ও ছবি তোলার পাশাপাশি বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (বিপিজেএ) প্রতিনিধি দলটি হোটেল অন্নপূর্ণায় এক আয়োজনে অংশ নিয়েছে। সেখানে তাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন নেপালের উপ-প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী ঈশ্বর পোখরেল।

আলোকচিত্রীদের মধ্যে রয়েছেন গোলাম মোস্তফা, কাজল হাজরা, মিজানুর রহমান খান, সাহাদাত পারভেজ, মঈন উদ্দিন আহম্মেদ, মাসুদ পারভেজ মিলন, বিভাষ দীক্ষিত বিপ্লব, আবদুল আলীম ভূঁইয়া শাহীন ও এনামুল হক সিদ্দিকী। এছাড়া আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের খণ্ডকালীন শিক্ষক কাজী রওনাক হোসেন।

প্রধান অতিথির সঙ্গে ফটোসেশনে অংশ নেন বিপিজেএ সদস্যরা। এরপর বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে আলোকচিত্রীদের তোলা ছবির প্রদর্শনী ঘুরে দেখেন উপ-প্রধানমন্ত্রী ও অতিথিরা।

গত ২৫ এপ্রিল সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে চড়ে আলোকচিত্রীদের দলটি কাঠমান্ডুর উদ্দেশে রওনা দেয়।

/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম