ঢাকা-সিলেট রুটে কোটি টাকার স্ক্যানিয়া হাইডেক বাস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ মে ২০১৯, ০২:০০আপডেট : ১০ মে ২০১৯, ২২:২৬

স্ক্যানিয়া হাইডেক বাস দেশের বেসরকারি পরিবহন খাতে নতুন যুক্ত হলো অত্যাধুনিক স্ক্যানিয়া হাইডেক বাস। ইন্দোনেশিয়ার লাকসানা বডির সঙ্গে সুইডেনের স্ক্যানিয়া ইঞ্জিনের সমন্বয়ে তৈরি এই যানবাহন আসন্ন ঈদ উপলক্ষে ঢাকা-সিলেট রুটে নামিয়েছে এনা পরিবহন লিমিডেট কোম্পানি। এগুলোর একেকটির মূল্য কোটি টাকারও বেশি। 

আরামদায়ক, অপেক্ষাকৃত নিরাপদ ও দেশের পরিবেশ উপযোগী স্ক্যানিয়া হাইডেক বাসে ঠাণ্ডা ও গরম নিয়ন্ত্রণের ব্যবস্থা রয়েছে। এর বৈশিষ্ট্য হলো চালকের অবস্থান থেকে যাত্রীর স্তর অপেক্ষাকৃত ওপরে। দূর থেকে দেখতে এটি ডাবল ডেকারের মতো।
স্ক্যানিয়া হাইডেক বাস ২৮ আসনের বাসগুলোর একপাশে দুটি করে ও আরেক পাশে একটি করে আসন রয়েছে। আসনে চাইলে হেলান দিয়ে বা ঘুমিয়ে যাতায়াতের ব্যবস্থা রয়েছে এতে।

স্ক্যানিয়া হাইডেক বাস এনা পরিবহনের জেনারেল ম্যানেজার সৈয়দ আতিকুল ইসলাম বাংলা ট্রিবিউনকে জানান, বর্তমানে ঢাকা-সিলেট রুটে তাদের নন-এসি, এসি ও হুন্দাই বাস চলছে‌। যাত্রীদের আরও আরামদায়ক, বিলাসবহুল আর নিরাপদ সেবা নিশ্চিত করতে সুইডেন থেকে বাসগুলো আমদানি করা হয়েছে। আগের যেকোনও বাসের চেয়ে আরামদায়ক আসন ও কোনও ঝাঁকুনি ছাড়াই ভ্রমণের নির্মল আনন্দ দেবে এটি। 

স্ক্যানিয়া হাইডেক বাস পরিবহন প্রতিষ্ঠানটির এই কর্মকর্তা আরও জানান, ঢাকা-সিলেট রুটে জার্মানির ম্যান ব্র্যান্ডের হাইডেক বাস চালাচ্ছে গ্রিন লাইন ও লন্ডন এক্সপ্রেস। তবে স্ক্যানিয়া হাইডেক বাস দেশে এই প্রথম। এতে অত্যাধুনিক সুবিধা থাকলেও ভাড়া বৃদ্ধি করা হয়নি বলে দাবি তার। পূর্বের নির্ধারিত ভাড়া ১২০০ টাকায় ঢাকা-সিলেট রুটে হাইডেক বাসে যাতায়াত করা যাচ্ছে। মাঝপথে একবার যাত্রাবিরতি থাকবে। উন্নত যাত্রীসেবায় এসব বাস বিশেষ ভূমিকা রাখবে বলে মনে করছে এনা কর্তৃপক্ষ।
স্ক্যানিয়া হাইডেক বাস

/এসএস/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের