পর্যটন দিবসে ঢাকায় সাইকেল চালালেন মন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ সেপ্টেম্বর ২০১৯, ১৪:১১আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০১৯, ১৪:২৯

সাইকেলে পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলি ‘চলে আমার সাইকেল হাওয়ার বেগে উইড়া উইড়া…’ – গানটি অনেকবার শুনেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী। বিশ্ব পর্যটন দিবস উদযাপনে সাইকেল চালাতে গিয়ে তার মনে পড়ে গেলো তা। ঢাকায় শতাধিক সাইক্লিস্টের সাইকেল শোভাযাত্রায় অংশ নিয়েছেন তিনি। এ সময় তার পাশে ছিলেন পর্যটন সচিব মো. মহিবুল হক।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউ থেকে শুরু হয় পর্যটন দিবসের সাইকেল শোভাযাত্রা। এর আয়োজন করে বাংলাদেশ সাইকেল লেন বাস্তবায়ন পরিষদ। এতে ট্যুরিস্ট পুলিশও অংশ নেয়। মানিক মিয়া থেকে শোভাযাত্রাটি সাতরাস্তা হয়ে মাতৃভাষা ইনিস্টিটিউটে গিয়ে শেষ হয়।

বিশ্ব পর্যটন দিবস উদযাপনে সাইকেল শোভাযাত্রা শোভাযাত্রার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী বলেন, ‘পর্যটন শিল্পের সমন্বিত ও সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে সরকার কাজ করছে। পর্যটনের আকর্ষণীয় এলাকাগুলোতে পরিবেশের ভারসাম্য বজায় রেখে পর্যটকদের জন্য সুবিধাদি বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে। এই শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট জনগোষ্ঠীর মধ্যে সচেতনতা বৃদ্ধি করা হবে।’

‘ভবিষ্যতের উন্নয়নে, কাজের সুযোগ পর্যটনে’ প্রতিপাদ্যকে সামনে রেখে আজ (২৭ সেপ্টেম্বর) বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও যথাযথ মর্যাদার সঙ্গে উদযাপন করা হবে বিশ্ব পর্যটন দিবস। এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়সহ বেসরকারি বিভিন্ন সংস্থা।

বিশ্ব পর্যটন দিবস উদযাপনে সাইকেল শোভাযাত্রা বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সুপরিকল্পনার মাধ্যমে দেশের পর্যটন শিল্পের উন্নতির শিখরে পৌঁছানো সম্ভব বলে মনে করেন রাষ্ট্রপতি। পর্যটন শিল্পে অধিকতর কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।

বিগত বছরগুলোতে শুধু ঢাকায় বিভিন্ন অনুষ্ঠান করলেও এবার দেশজুড়ে কর্মসূচি পালনের উদ্যোগ নিয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। তাদের নেতৃত্বে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড (বিটিবি) ও বাংলাদেশ পর্যটন করপোরেশন বিভিন্ন কর্মসূচি পালন করছে। পর্যটন নিয়ে জনসাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রথমবারের মতো সারাদেশের প্রতিটি জেলায় অনুষ্ঠান হচ্ছে। প্রতিটি জেলা প্রশাসনের নেতৃত্বে রয়েছে শোভাযাত্রা ও আলোচনা।
বিশ্ব পর্যটন দিবস উদযাপনে সাইকেল শোভাযাত্রা ছবি: চৌধুরী আকবর হোসেন
আরও পড়ুন-
বিশ্ব পর্যটন দিবস আজ

/সিএ/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম