ওআইসি’র অ্যাওয়ার্ড পেলো বাংলাদেশের তিন ট্যুর অপারেটর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ অক্টোবর ২০১৯, ২০:৩৫আপডেট : ১৫ অক্টোবর ২০১৯, ২০:৪৩

পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলীর সঙ্গে বিজয়ী তিন ট্যুর অপারেটরের প্রতিনিধিরা অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন (ওআইসি) অ্যাওয়ার্ড পেলো বাংলাদেশের তিনটি ট্যুর অপারেটর। পর্যটনের প্রচার ও বিকাশে অবদান রাখায় সফল ভূমিকা রেখেছে প্রতিষ্ঠানগুলো। সেই স্বীকৃতি দিতে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে।

প্রথম স্থান অধিকারী ট্যুরিজম ইউন্ডো পেয়েছে ৫ হাজার ডলার। দ্বিতীয় হওয়া এসেক্স ট্রাভেল অ্যান্ড কনসাল্টিংয়ে গেছে ৩ হাজার ডলার। তৃতীয় স্থান পাওয়া জার্নি প্লাসের কাছে এসেছে ২ হাজার ডলার।

জার্নি প্লাসের প্রধান নির্বাহী তৌফিক রহমান প্রাপ্ত অর্থ পুরস্কার ট্যুর গাইড প্রশিক্ষণের জন্য অনুদান দেবেন বলে জানিয়েছেন।

মঙ্গলবার (১৫ অক্টোবর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিজয়ী ট্যুর অপারেটরগুলোর প্রতিনিধিদের হাতে পুরস্কার তুলে দেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী। তিনি বলেন, ‘ট্যুর অপারেটররা দেশের পর্যটন বিকাশে ব্যাপক ভূমিকা রাখছে। এ স্বীকৃতি তাদের আরও গতিশীল করবে।’

পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলীর সঙ্গে বিজয়ী তিন ট্যুর অপারেটরের প্রতিনিধিসহ অতিথিরা প্রতিমন্ত্রীর কথায়, ‘মুসলিমবান্ধব পর্যটনের জন্য প্রয়োজনীয় সব উপাদানই বাংলাদেশে বিদ্যমান রয়েছে। বিশ্বে মুসলিমবান্ধব পর্যটন অন্যতম দ্রুত বর্ধনশীল। শুধু মুসলিম দেশেই নয়; অস্ট্রেলিয়া, তাইওয়ান, কোরিয়া, জাপান ও নিউজিল্যান্ডের মতো নন-মুসলিম দেশগুলোও মুসলিমবান্ধব পর্যটন পণ্য ও সেবার ওপর গুরুত্বারোপ করেছে।’

হোটেল ইন্টারকন্টিনেন্টালে পুরস্কার বিতরণীর আয়োজন করে ওআইসি’র অঙ্গ সংস্থা স্ট্যাটিস্টিক্যাল, ইকোনমিক অ্যান্ড সোশ্যাল রিসার্চ ট্রেনিং সেন্টার ফর ইসলামিক কান্ট্রিজ। প্রতিষ্ঠানটির মহাপরিচালক নেবিল দাবুর অনুষ্ঠানে ছিলেন।

ওআইসি’র অ্যাওয়ার্ডের জন্য ট্যুর অপারেটরদের কাছ থেকে আবেদন নেওয়া শুরু হয় এ বছরের ২৪ জুলাই। গত ১১ সেপ্টেম্বর ছিল জমা দেওয়ার শেষ সময়।

/সিএ/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক