বৈরী আবহাওয়া উপেক্ষা করে সুন্দরবনের করমজলে ভ্রমণপ্রেমীরা

আবুল হাসান, মোংলা
০৬ জুন ২০১৯, ২১:৫৩আপডেট : ০৬ জুন ২০১৯, ২২:২৩

করমজলে ভ্রমণপিপাসুরা ঈদের ছুটিতে দুর্যোগপূর্ণ আবহাওয়া উপেক্ষা করে সুন্দরবনের করমজলে বেড়াতে এসেছেন ভ্রমণপ্রেমীরা। ঈদ আনন্দ বলে কথা! দেশের বিভিন্ন স্থান থেকে আসা পর্যটকদের আনাগোনায় এখন মুখর বিশ্বের বৃহৎ ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবনের দর্শনীয় স্পটগুলো। তাদের ভিড় সামলাতে রীতিমতো হিমশিম খাচ্ছেন বনপ্রহরীরা।

বনবিভাগ বলছে— সুন্দরবন দেখতে প্রতিকূল আবহাওয়ার মধ্যে ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ, নেত্রকোনা, যশোর ও সাতক্ষীরাসহ দূর-দুরান্ত থেকে ভ্রমণপিপাসুরা আসছেন। আবহাওয়া এর চেয়ে খারাপ না হলে আরও কয়েকদিন ধরে তাদের ভিড় থাকবে। তাদের নির্বিঘ্নে ঘোরাঘুরির জন্য আছে বনপ্রহরীদের পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা।

ঈদের দিন খুব একটা ভিড় না থাকলেও আজ বৃহস্পতিবার (৬ জুন) থেকে পর্যটক সমাগম বেড়েছে করমজলে। এছাড়া হাড়বাড়িয়া, হিরণ পয়েন্ট, কটকা, কচিখালীসহ অন্যান্য পর্যটন স্পটে তাদের উপস্থিতি চোখে পড়ার মতো। তবে বনের কাছাকাছি ও যাওয়া-আসার ক্ষেত্রে সুবিধাজনক হওয়ায় করমজল সবসময়ই বেশি ভিড় থাকে।

পূর্ব সুন্দরবনের করমজল পর্যটন ও বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজাদ কবির বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বৈরী আবহাওয়ার মধ্যেও পর্যটকরা সুন্দরবন ভ্রমণে আসছেন। এবার ঈদের ছুটিটা যেহেতু লম্বা, তাই আবহাওয়া মোটামুটি ভালো থাকলে আগামী আরও কয়েকদিন ধরে ভ্রমণপ্রেমীদের ভিড় থাকবে করমজলে।’

করমজলে ভ্রমণপিপাসুরা জানা গেছে, কেউ কেউ সুন্দরবনে প্রথমবার এসেছেন। তাই তাদের মধ্যে আগ্রহ ও উদ্দীপনা আলাদাভাবে চোখে পড়েছে। সুন্দরবনের আকর্ষণটাই আলাদা। তাই কেউ এসেছেন দ্বিতীয়-তৃতীয়বারের মতো। বনের সবচেয়ে আকর্ষণীয় স্পটে করমজলে কেউ এসেছেন বন্ধু-বান্ধবদের সঙ্গে, কেউবা সপরিবারে। ছোট-বড় সবাই প্রকৃতির অপরূপ দৃশ্যে মুগ্ধ। করমজলে আছে হরিণ, বানর, কুমির, কচ্ছপসহ বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণী।

দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র বন্দর মোংলার পশুর চ্যানেল দিয়েই প্রবেশ করতে হয় সুন্দরবনে। পশুর নদীর দু’পাশ জুড়ে সুন্দরবন। এ নদীতে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা পণ্যবাহী বিদেশি জাহাজগুলো আকৃষ্ট করে দর্শনার্থীদের।

/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান