পানিপথে রাতারগুল সোয়াম্প ফরেস্ট (ভিডিও)

জার্নি রিপোর্ট
২০ আগস্ট ২০১৯, ২০:৩৮আপডেট : ২০ আগস্ট ২০১৯, ২০:৩৮

রাতারগুল ক্যাম্পিং সাইট থেকে নৌকা কিংবা কায়াকিং করে যাওয়া যায় জলাবনে। সিলেটের স্থানীয় ভাষায় পাটি গাছ ‘রাতা গাছ’ নামে পরিচিত। এর নামানুসারে বনটির নাম রাতারগুল সোয়াম্প ফরেস্ট। সিলেটের গোয়াইনঘাট উপজেলায় অবস্থিত বাংলাদেশের একমাত্র এই জলাবনের আয়তন প্রায় ৩ হাজার ৩২৫ একর। এখানে সবচেয়ে বেশি জন্মায় করচ গাছ। বর্ষাকালে এই বন ২০-৩০ ফুট পানির নিচে নিমজ্জিত থাকে।

পৃথিবীর অন্যতম এই জলাবন বন বিভাগের অধীনে সংরক্ষণ করা হয়েছে। এটি মূলত প্রাকৃতিক বন হলেও পরবর্তী সময়ে বন বিভাগ বেত, কদম, হিজল, পাটিসহ নানান জাতের জলসহিষ্ণু গাছ লাগিয়েছে।

রাতারগুল জলাবন বন্যপ্রাণীর অভয়ারণ্য হিসেবেও পরিচিত। এই বনে অথৈ জল থাকে চার মাস, তারপর ছোট ছোট খালগুলো হয়ে যায় পায়ে চলার পথ। এছাড়া এই বনের ৮০ শতাংশ এলাকাই গাছ দিয়ে ভরা। বিশাল এ বনে রয়েছে জলসহিষ্ণু প্রায় ২৫ প্রজাতির গাছ। অপরূপ এই জলাবনের সৌন্দর্য দেখতে বর্ষা মৌসুমে ভিড় করেন পর্যটকরা।

ভিডিও: সাদ্দিফ অভি

/এসও/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম