বরিশাল ও পিরোজপুরে জলের স্বর্গরাজ্য (ভিডিও)

জার্নি রিপোর্ট
১৪ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০১৯, ১৭:১৬


বরিশাল-পিরোজপুর-ঝালকাঠির নদী ও গ্রামের ভেতর বয়ে যাওয়া খালগুলো এককথায় নয়নাভিরাম। ধান, নদী, খাল– এই তিনে বরিশাল। এসব নদী-খালে লুকিয়ে আছে অপরিসীম সৌন্দর্য। ছোট খালের দু’পাশে কোথাও ফসলের মাঠ, কোথাও পতিত ভূমি, কোথাওবা বসতবাড়ি। সবকিছুই মনে হবে ছবির মতো।

সবচেয়ে আকর্ষণীয় যে জিনিস মন কেড়ে নেয় তা হলো ফ্লোটিং মার্কেট বা ভাসমান বাজার। বরিশালের বানারীপাড়ার সন্ধ্যানদীতে প্রতি শনি ও মঙ্গলবার বসে বিশাল ভাসমান বাজার। খুব সকাল থেকেই কয়েকশ’ নৌকায় করে কারবারি ও গৃহস্থরা ধান, চাল, সবজি ইত্যাদি বিক্রির জন্য নিয়ে আসে। অনেকে খালি নৌকা নিয়ে ধান, চাল, সবজি কিনতে চলে আসেন। পুরো প্রক্রিয়াই চলে নদীতে বসে।

জুলাই থেকে অক্টোবরে অপার্থিব এক সুন্দর বাজারের দেখা পাওয়া যায়। তা হলো ভিমরুলির ভাসমান পেয়ারা বাজার। বাংলাদেশের উৎপাদিত মোট পেয়ারার প্রায় ৮০ ভাগই উৎপাদিত হয় ঝালকাঠির বিভিন্ন গ্রামে। আটঘর, কুরিয়ানা, ডুমুরিয়া, বেতরা, ডালুহার ইত্যাদি এলাকার প্রায় ২৪ হাজার একর জমিতে পেয়ারার চাষ হয়। পেয়ারা বেচাকেনার জন্য ঝালকাঠির ভিমরুলিতে জমে ওঠে বাংলাদেশের সবচেয়ে বড় ভাসমান বাজার। প্রতিদিন সকাল থেকে দুপুর পর্যন্ত চলে কেনাবেচা।

যদি দুই রাত একদিন সময় থাকে হাতে, দেখে আসুন দক্ষিণ বাংলার অপার সৌন্দর্য। অনুভব করুন বাংলার চিরায়ত রূপ।

পাণ্ডুলিপি: মো. সাব্বির হোসেন, ভিডিও সম্পাদনা: নাঈম সিদ্দিকী



/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম