কিশোরগঞ্জে নিকলী হাওরের মায়াবী সৌন্দর্য (ভিডিও)

জার্নি রিপোর্ট
১৯ সেপ্টেম্বর ২০১৯, ১৮:৪৫ আপডেট : ৩১ অক্টোবর ২০২৩, ১০:৫৪

সপ্তাহান্তে যদিওবা ছুটি মেলে, চাইলেই প্রকৃতির কাছাকাছি কোথাও গিয়ে দু’দণ্ড জিরিয়ে নেওয়ার জায়গা পাওয়া যেন দায়। সাপ্তাহিক ছুটিতে রাজধানীর বুকে পড়ে থেকে বিরক্ত হতে না চাইলে ঘুরে আসুন কিশোরগঞ্জের নিকলী হাওর। নামের মতোই নান্দনিক এই হাওরের চারদিক বিস্তৃত সবুজ ও উথাল-পাতাল জলের ঢেউ মনে এনে দেবে প্রশান্তি।

কিশোরগঞ্জ জেলার আকর্ষণীয় দিক এখানকার হাওরগুলো। এই হাওর এলাকা ‘গেটওয়ে’ নামেও প্রসিদ্ধ। নিকলী হাওর এখানকার হাওরগুলোর মধ্যে রূপবৈচিত্র্যে অন্যতম। এটি কিশোরগঞ্জ জেলার নিকলী উপজেলায় অবস্থিত। শুকনো মৌসুমে এখানে নিধুয়া পাথার আর ফসলি জমি দেখা যায়। অথচ বর্ষা নামতেই চারদিকে অথৈ জলরাশির হাতছানি। এই জলরাশির মাঝেই দেখা যায় ছোট ছোট গ্রাম, সমুদ্রের বুকে একখণ্ড দ্বীপের মতো ভেসে আছে যেন। গ্রাম আর বিস্তীর্ণ জলরাশির আছড়ে পড়া ঢেউ কেটে নৌকার পাটাতনে দিগন্তের বুকে দু’হাত মেলে দাঁড়িয়ে থাকলে এক স্বপ্নালু ঘোর আচ্ছন্ন করে মনকে। নৌকা নিয়ে একটু গভীরে গেলেই আর গ্রাম চোখে পড়বে না, সম্মুখে শুধুই দিগন্তের মায়াকাড়া সুর।

হাওরে ঘুরতে ঘুরতে চলে যান ছাতির চরে। নৌকা নিয়ে যেতে পারবেন জলে ডুবে যাওয়া বনের সারি সারি উঁচু গাছের বুক চিরে। জ্যোৎস্না রাত নিকলী হাওরে বেড়ানোর জন্য আদর্শ জায়গা। নিশুতি রাত, স্বচ্ছ জলে চাঁদের আছড়ে পড়া আলো এবং নৌকার গায়ে হাওরের অবিরাম জলকেলি ছাড়া আর কিছু দেখা যায় না।

দিনের বেলা চোখে পড়বে ছোট ছোট নৌকা নিয়ে জেলেরা মাছ ধরতে বেরিয়ে পড়েছেন হাওরের বুকে। আর জলের ওপর সূর্যোদয়ের লাল আভার ছন্দবদ্ধ আবেগ। তাহলে আর দেরি কেন, এক বা দুই দিনের ট্যুরে বেরিয়ে পড়ুন নিকলি হাওরের উদ্দেশে।
ভিডিওটি ইনস্টাগ্রামে দেখতে ক্লিক করুন: https://www.instagram.com/banglatribuneonline/

লেখা: আহমেদ নেওয়াজ, ভিডিও সম্পাদনা: নাঈম সিদ্দিকী

/জেএইচ/
সম্পর্কিত
হাওর অঞ্চল নিয়ে আলাদা মন্ত্রণালয় গঠনের দাবি এমপি ফজলুর রহমানের
‘ঋণ পরিশোধ করমু নাকি সংসার চালামু, এই চিন্তায় ঘুম আয় না’
ডুবে গেছে হাজার হাজার একর ধান, কীভাবে বাঁচবে কৃষক
সর্বশেষ খবর
বিদ্যালয় ক্লাস চলাকালে অসুস্থ হয়ে পড়লো ১০ শিক্ষার্থী
বিদ্যালয় ক্লাস চলাকালে অসুস্থ হয়ে পড়লো ১০ শিক্ষার্থী
অভিনেতা নানা পাটেকার মারা গেছেন
অভিনেতা নানা পাটেকার মারা গেছেন
বায়ুদূষণে ঢাকার বায়ুমানের আজ সামান্য উন্নতি, অবস্থান ষষ্ঠ
বায়ুদূষণে ঢাকার বায়ুমানের আজ সামান্য উন্নতি, অবস্থান ষষ্ঠ
সুন্দরবনের বুকে দুবলার চর, যেখানে সমুদ্র আর জেলেদের গল্প একসঙ্গে
সুন্দরবনের বুকে দুবলার চর, যেখানে সমুদ্র আর জেলেদের গল্প একসঙ্গে
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
দিনদুপুরে সাব-রেজিস্ট্রারকে তুলে নিয়ে গেলো দুর্বৃত্তরা, ফিরে এসে চুপচাপ
দিনদুপুরে সাব-রেজিস্ট্রারকে তুলে নিয়ে গেলো দুর্বৃত্তরা, ফিরে এসে চুপচাপ