সুন্দরবনের কলাগাছিয়ায় পর্যটকদের স্বাগত জানায় বানর

মো. হেদায়েৎ হোসেন, খুলনা
২৮ সেপ্টেম্বর ২০১৯, ২২:১৪আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০১৯, ২২:২০

কলাগাছিয়ায় বানর দল সুন্দরবনের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে বিভিন্ন অঞ্চল থেকে আসতে শুরু করেছেন পর্যটকরা। তাদের সমাগমে পশ্চিম বনবিভাগের কলাগাছিয়া ইকো-ট্যুরিজম কেন্দ্র এখন মুখর। ফলে শীত মৌসুম শুরুর আগেই বেশ সরব হয়ে উঠেছে এই এলাকা। 

স্বল্প খরচে কলাগাছিয়া ভ্রমণের সুবাদে পর্যটকরা উপভোগ করছেন বিশ্বের বৃহৎ ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবনের শ্বাসমূলে ভরা গেওয়া, গরান, বাইন, পশুর, গোলপাতা, হোগলাপাতা, বানর, মায়াবী হরিণ, মদনটাক পাখিসহ হাজারও প্রাণীবৈচিত্র্য।

কলাগাছিয়া ইকো-ট্যুরিজম কেন্দ্রে এসে সুন্দরবনের মায়াবী চিত্রল হরিণ দেখা যায় অনায়াসে। এছাড়া বানরেরা থাকে কাছাকাছি। বানরদের খাবার দেওয়ার সুযোগ হাতছাড়া করতে চান না ভ্রমণপ্রেমীরা!

বুড়িগোয়ালিনি স্টেশন থেকে অনুমতি নিয়ে ইঞ্জিনচালিত ট্রলার কিংবা নৌকায় কলাগাছিয়া ইকো-ট্যুরিজম কেন্দ্রে নামতেই পর্যটকদের স্বাগত জানায় বানর দল। কারও হাতে খাবার দেখলে তারা সুযোগ বুঝে ছিনিয়েও নিয়ে যায়। বানরের বাচ্চাদের খেলা দেখে মুগ্ধ হন পর্যটকরা। কেউবা ছবি কিংবা সেলফি তুলেই হারিয়ে যান প্রকৃতির মাঝে।
ওয়াচ টাওয়ারে উঠে যতদূর চোখ যায় শুধু সবুজ আর সবুজ। হেঁটে হেঁটে ভ্রমণপিপাসুরা প্রকৃতি উপভোগ করেন।

কলাগাছিয়া ইকো-ট্যুরিজম সেন্টার ভ্রমণপ্রেমী আবেদ হাসান এ নিয়ে ছয়বার সুন্দরবনে এসেছেন। বারবার এখানে আসতে ইচ্ছে করে তার। তাই ছুটি পেলেই চলে আসেন। তবে এখানে প্রথমবার বেড়াচ্ছেন কলেজ শিক্ষার্থী মো. ইয়াকুব আলী। সুন্দরবন ভ্রমণের স্বপ্ন তার দীর্ঘদিনের। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘প্রকৃতির সৌন্দর্যে হারিয়ে যেতে ইচ্ছে করে। এই অনুভূতি ভাষায় প্রকাশ করা যায় না। এত সুন্দর জায়গা আগে দেখিনি। বারবার আসতে চাই এখানে।’

স্থানীয় ভ্রমণপিপাসু রমেন রায়ের মন্তব্য, এই অঞ্চলে মানুষের চিত্তবিনোদনের কোনও সুযোগ নেই। তাই একটু সময় পেলে কলাগাছিয়ায় চলে আসে সবাই। বনবিভাগ আরেকটু নজর দিয়ে সৌন্দর্য বৃদ্ধি করলে পর্যটকদের কাছে কলাগাছিয়া আরও আর্কষণীয় হতে পারে বলে মনে করেন তিনি।

বুড়িগোয়ালিনী ইউপি চেয়ারম্যান ভবোতোষ মন্ডল বাংলা ট্রিবিউনকে জানান, সাতক্ষীরা জেলা দিয়ে সড়কপথে বাস থেকে নেমেই সুন্দরবন দেখা যায়। দেশের যেকোনও এলাকা থেকে বাসে চড়ে শ্যামনগরের মুন্সীগঞ্জে এলেই সামনে পড়বে পৃথিবীর সর্ববৃহৎ ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন। একটু ভেতরে লোকালয় থেকে কাছাকাছি কলাগাছিয়ায় খুব অল্প খরচে ট্রলারে যাওয়া যায়।

কলাগাছিয়া ইকো-ট্যুরিজম সেন্টার কলাগাছিয়া ইকো-ট্যুরিজম কেন্দ্রে পর্যটকদের সেবা দিতে বনবিভাগের উদ্যোগে জেটিগুলো সংস্কার করা হয়েছে। বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা আক্তার হোসেন বাংলা ট্রিবিউনকে এই তথ্য জানিয়েছেন। তার দাবি, ‘বিভিন্ন উন্নয়নমূলক কাজ হয়েছে এলাকায়। ফলে রেস্টহাউসে সুন্দর পরিবেশ পাচ্ছেন পর্যটকরা। তাদের কথা ভেবে কলাগাছিয়ার পুকুরে বিভিন্ন ধরনের দেশীয় মাছ ছাড়া হয়েছে।’

সুন্দরবনে পর্যটকদের সেবায় বনকর্মীরা সবসময় প্রস্তুত বলে আশ্বাস দেন স্টেশন কর্মকর্তা আক্তার হোসেন। তার কথায়, ‘বনবিভাগের আন্তরিকতা আছে বলেই গত বছরের তুলনায় এবার বেশি পর্যটকের আনাগোনা শুরু হয়েছে কলাগাছিয়া ইকো-ট্যুরিজম কেন্দ্রে।’

কলাগাছিয়ায় বানর দল প্রতিদিন শত শত পর্যটক সুন্দরবনের কলাগাছিয়া ইকো-ট্যুরিজম কেন্দ্রে আসছেন বলে জানান সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জ সহযোগী আ. সুলতান ও কলাগাছিয়া বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন। তারা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘পর্যটন মৌসুম শুরু হওয়ায় দেশের বিভিন্ন স্থান থেকে ভ্রমণপিপাসুরা সুন্দরবনে আসতে শুরু করেছেন। তাদের ভ্রমণে বনবিভাগের পক্ষ থেকে সব ধরনের সহায়তা করা হচ্ছে।’

সুন্দরবন পশ্চিম বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. বশিরুল-আল-মামুন বলেন, ‘সাতক্ষীরা রেঞ্জের কলাগাছিয়া ইকো-ট্যুরিজম কেন্দ্রে পর্যটকদের আকর্ষণ করতে বনবিভাগের পক্ষ থেকে নানান উদ্যোগ নেওয়া হয়েছে। পর্যটকদের যেন কোনও বিড়ম্বনার মুখে পড়তে না হয় সেজন্য বনকর্মীরা আন্তরিকভাবে দিন-রাত কাজ করে যাচ্ছেন।’

/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম