ভিড় এড়িয়ে ইউটাহর পাথুরে গোলকধাঁধায় রোমাঞ্চ

ফিচার ডেস্ক
১৫ আগস্ট ২০২৬, ১০:১০আপডেট : ১৫ আগস্ট ২০২৬, ১০:১০

উঁচু পাথুরে দেয়াল, সরু পথ আর গির্জার মতো বিশাল অভ্যন্তরীণ গঠন স্লট ক্যানিয়নের সৌন্দর্য উপভোগের সবচেয়ে ভালো উপায় যেন এর ভেতর দিয়ে হাঁটা। যুক্তরাষ্ট্রের দক্ষিণ ইউটাহর প্যারিয়া ক্যানিয়ন-ভারমিলিয়ন ক্লিফস ওয়াইল্ডারনেস এলাকায় এমনই এক মনোমুগ্ধকর স্থান ওয়্যার পাস।

বিএলএম (ব্যুরো অব ল্যান্ড ম্যানেজমেন্ট) পরিচালিত এই এলাকায় পর্যটকের ভিড় তুলনামূলক কম। সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক জনপ্রিয় অ্যান্টিলোপ ক্যানিয়নের তুলনায় ওয়্যার পাসে তাই অনেকটাই নিরিবিলি পরিবেশে প্রকৃতির সৌন্দর্য উপভোগের সুযোগ মেলে।

প্রায় ৩ দশমিক ৫ মাইলের যাওয়া-আসার এই পথ ঘুরে দেখতে গড়ে চার ঘণ্টা সময় হাতে রাখা ভালো। সহজ থেকে মাঝারি মাত্রার এই ট্রেইলের প্রায় আধ মাইল অংশজুড়ে রয়েছে ঢেউখেলানো ও স্তরবিন্যস্ত পাথুরে দেয়ালের সরু ক্যানিয়ন। দুই পাশের উঁচু দেয়ালের মাঝ দিয়ে এগিয়ে যেতে যেতে বদলে যেতে থাকে পাথরের রং ও আকৃতি।

হাঁটার পথের শেষপ্রান্তে পৌঁছানো যায় বাকস্কিন গাল্চের সঙ্গে ওয়্যার পাসের মিলনস্থলে। এখানকার ভূপ্রকৃতি বিশেষভাবে আকর্ষণীয় পাথুরে দেয়ালের বাঁক ও স্তর যেন প্রকৃতির হাতে আঁকা কোনও বিশাল ভাস্কর্য।

শুধু ভূপ্রকৃতিই নয়, পথের মাঝে প্রাচীন শিলাচিত্র বা পেট্রোগ্লিফ দেখার সুযোগও রয়েছে। ফলে ওয়্যার পাসে হাঁটা হয়ে উঠতে পারে প্রকৃতি, ভূতত্ত্ব ও প্রাচীন ইতিহাস এই তিন বিষয়েরই একসঙ্গে স্বাদ নেওয়ার অভিজ্ঞতা।

ভিড় এড়িয়ে স্লট ক্যানিয়নের কাছ থেকে সৌন্দর্য দেখতে চাইলে দক্ষিণ ইউটাহর ওয়্যার পাস হতে পারে দারুণ এক পর্যটন স্থান।

/এমএএল/
সম্পর্কিত
ইতিহাসের পাতায় একদিন, ঘুরে আসুন কুমিল্লার শালবন বিহার
নীল সমুদ্র আর প্রবালপ্রাচীরের টানে ঘুরে আসুন শার্ম এল শেখ
রাজকীয় স্থাপত্যের গল্প বলে পুঠিয়া রাজবাড়ি, ঘুরে আসুন ইতিহাসের পথে
সর্বশেষ খবর
মানবসৃষ্ট মহামারির শঙ্কা, গবেষণাগার থেকেই ছড়াতে পারে প্রাণঘাতী ভাইরাস
মানবসৃষ্ট মহামারির শঙ্কা, গবেষণাগার থেকেই ছড়াতে পারে প্রাণঘাতী ভাইরাস
বিদ্যুতের তারে ঝুলছে বোমাসদৃশ বস্তু, এক সকালে ৩ ঘটনায় আতঙ্ক
বিদ্যুতের তারে ঝুলছে বোমাসদৃশ বস্তু, এক সকালে ৩ ঘটনায় আতঙ্ক
আবার বাড়লো স্বর্ণের দাম
আবার বাড়লো স্বর্ণের দাম
যান্ত্রিক ত্রুটিতে বন্ধ হওয়া বিদ্যুৎকেন্দ্রের সেই ইউনিটটি চালু
যান্ত্রিক ত্রুটিতে বন্ধ হওয়া বিদ্যুৎকেন্দ্রের সেই ইউনিটটি চালু
সর্বাধিক পঠিত
আয়কর বিবরণী যাচাইয়ে এনবিআরের নতুন নির্দেশনা
আয়কর বিবরণী যাচাইয়ে এনবিআরের নতুন নির্দেশনা
যে কারণে নীরবে উদ্বোধন হলো ভারত-বাংলাদেশ মৈত্রীস্তম্ভ পার্ক
যে কারণে নীরবে উদ্বোধন হলো ভারত-বাংলাদেশ মৈত্রীস্তম্ভ পার্ক
ঢাকায় পাকিস্তানের স্বাধীনতা দিবস উদযাপন
ঢাকায় পাকিস্তানের স্বাধীনতা দিবস উদযাপন
ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক দিলেন সোনম ওয়াংচুক
ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক দিলেন সোনম ওয়াংচুক
ঋণের চাপে সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াও কঠিন হতে পারে: বিদ্যুৎমন্ত্রী
ঋণের চাপে সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াও কঠিন হতে পারে: বিদ্যুৎমন্ত্রী