মরুভূমিতে ১২০০ বছর আগের মসজিদ আবিষ্কার

জার্নি ডেস্ক
১৯ জুলাই ২০১৯, ১২:২৭আপডেট : ২৩ জুলাই ২০১৯, ১৭:৩৮

ইসরায়েলের নেগেভ মরুভূমির রাহাত শহরে মসজিদটি আবিষ্কৃত হয়েছে ইসরায়েলের নেগেভ মরুভূমিতে প্রত্নতাত্ত্বিকরা আবিষ্কার করলেন ১২০০ বছর আগে গড়ে তোলা একটি মসজিদের ধ্বংসাবশেষ। বিশ্বের প্রাচীনতম মসজিদগুলোর মধ্যে এটি অন্যতম।

বেদুঈনদের শহর রাহাতে মসজিদটি পাওয়া যায়। ইসরায়েল সরকারের পুরাকীর্তি বিভাগ জানায়, সেখানে ভবনের নির্মাণকাজের সময় মাটি খুঁড়ে এর অস্তিত্ব মিলেছে।

ভবনের নির্মাণকাজ চলাকালে মসজিদটির অস্তিত্ব মিলেছে ধারণা করা হচ্ছে, সপ্তম কিংবা অষ্টম শতকে ইসরায়েলে ইসলামের আগমনের পর দেশটিতে প্রথম যেসব মসজিদ স্থাপিত হয়েছিল, সেগুলোর মধ্যে এটি অন্যতম।  
খনন কাজের পরিচালক জন সেলিগম্যান ও শাহার জুরের মন্তব্য, বিশ্বের যেকোনও দেশের প্রেক্ষাপটে এই মসজিদ বিরল এক আবিষ্কার।

মাটি খুঁড়ে পাওয়া মসজিদে নামাজ পড়ছেন স্থানীয়রা গবেষকদের বিশ্বাস, স্থানীয় কৃষিজীবী মানুষ মসজিদটিতে ইবাদত করতেন। এখন স্থানীয়রা সেখানে নামাজ আদায় করেন। 
এ মসজিদের উপরিভাগ ছিল খোলা। এর আকৃতি আয়তক্ষেত্রাকার। এতে একটি অর্ধবৃত্তাকার কুলুঙ্গি ছিল। এগুলো দেখে অনুমান করা হয়, একহাজারেরও বেশি বছর আগে এটি নামাজের জন্য ব্যবহার হতো।
সূত্র: বিবিসি

/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক