ফরাসি নৈসর্গিক সৌন্দর্যের ছবি নিয়ে ঢাকায় প্রদর্শনী

জার্নি রিপোর্ট
২৪ জুলাই ২০১৯, ২৩:০৯আপডেট : ২৪ জুলাই ২০১৯, ২৩:০৯

শিবলী সিরাজের ক্যামেরায় ফরাসি নৈসর্গিক সৌন্দর্য আলোকচিত্রী শিবলী সিরাজ এ বছরের মার্চে তিন সপ্তাহ ধরে ফ্রান্সে বেড়িয়েছেন। একটি গাড়ি ভাড়া করে মহাসড়ক ও গ্রামাঞ্চলের পথেঘাটে ঘুরেছেন তিনি। ফ্রান্স জুড়ে এই ভ্রমণে অনেক মুহূর্ত ক্যামেরাবন্দি হয়েছে তার। সেগুলো নিয়ে আয়োজন করা হয়েছে প্রদর্শনীর। এর শিরোনাম ‘ফ্রান্স, নৈসর্গিক ও অনন্ত: এক আলোকচিত্রীর অভিযাত্রা’।

আঁলিয়স ফ্রঁসেজ দ্য ঢাকার লা গ্যালারিতে শিবলী সিরাজের একক আলোকচিত্র প্রদর্শনী শুরু হবে আগামী ২৬ জুলাই। ওইদিন বিকেল সাড়ে ৫টায় এটি উদ্বোধন করবেন ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউটের (আইটিআই) সম্মানিক সভাপতি রামেন্দু মজুমদার।

শিবলী সিরাজ জানান, উত্তরের বেলাভূমি থেকে দক্ষিণে সমুদ্র থেকে পাহাড়ে বিশাল প্রকৃতির ছবি তুলেছেন তিনি। পাহাড়ি ঝরনায় ছুটে চলা নুড়ির চঞ্চলতা ধরা পড়েছে তার ক্যামেরায়। তিনি বিশ্বাস করেন, মানবের অস্তিত্বের গহীনে প্রকৃতির বসবাস অত্যাবশ্যকীয়। এই মন্ত্রই অনুসরণ করেছে তার প্রদর্শনী।

শিবলী সিরাজের ক্যামেরায় ফরাসি সৌন্দর্য ‘ফ্রান্স, নৈসর্গিক ও অনন্ত: এক আলোকচিত্রীর অভিযাত্রা’ শীর্ষক প্রদর্শনী চলবে ৮ আগস্ট পর্যন্ত। সোম থেকে বৃহস্পতিবার বিকেল ৩টা থেকে রাত ৯টা। শুক্র ও শনিবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা ও বিকাল ৫টা থেকে রাত ৮টা। এই আয়োজন সবার জন্য উন্মুক্ত।

/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম