সবচেয়ে বৃহৎ কাচের সেতুর নতুন বিশ্বরেকর্ড

জার্নি ডেস্ক
০৬ আগস্ট ২০১৯, ০০:০০আপডেট : ০৬ আগস্ট ২০১৯, ০০:০০

চীনের হুয়াংগোশু সিনিক এরিয়ায় গড়ে তোলা কাচের সেতু বিশ্বের সবচেয়ে বৃহৎ কাচের সেতু তৈরি হয়েছে চীনে। শিগগিরই এর ওপর দিয়ে প্রতিদিন শত শত মানুষ হাঁটবেন। ভ্রমণপ্রেমীদের জন্য এ মাসে খুলে দেওয়া হবে এটি।

মজার বিষয় হলো, হাঁটার জন্য বানানো এই সেতুর নকশা সোজাসুজি রাখা হয়নি। এর আকৃতি প্যাঁচানো। এতে হেঁটে হেঁটে চারপাশের নয়নাভিরাম পরিবেশ উপভোগ করা যাবে।

চীনের দক্ষিণ-পশ্চিমে হুয়াংগোশুর প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত এলাকায় সেতুটি গড়ে তোলা হয়েছে। ঝরনা ও চুনাপাথরের কাঠামোর সুবাদে ভ্রমণপিপাসুদের কাছে এই পর্যটন স্পটের জুড়ি নেই।

কাচের সেতুটির দৈর্ঘ্য ৫৫০ মিটার তথা ১ হাজার ৮০৪ ফুট এ বছরের মার্চে নতুন কাচের সেতুর নির্মাণকাজ শুরু হয়। এটি তৈরিতে ব্যয় হয়েছে ১০ লাখ ডলার (প্রায় সাড়ে ৮ কোটি টাকা)।

উচ্চতার ভয়কে যারা চ্যালেঞ্জ জানাতে চান, তাদের জন্য সেতুটি আকর্ষণীয় হবে নিঃসন্দেহে। এর দৈর্ঘ্য ৫৫০ মিটার তথা ১ হাজার ৮০৪ ফুট।

হুয়াংগোশু সিনিক এরিয়ার পরিচালক প্যান জাওফু বলেন, ‘আমরা এমন একটি রিসোর্ট তৈরি করতে চাই যেখানে পর্যটকরা বিনোদন পাওয়ার পাশাপাশি খেলাধুলা ও অবসর কাটানোর সঙ্গে স্বাস্থ্যসেবা উপভোগ করবে। তাই তাদের জন্য নতুন ধরনের চিত্তবিনোদন, খেলা ও স্বাস্থ্যসেবার উপাদান থাকবেন।

সেতুতে হেঁটে হুয়াংগোশু সিনিক এরিয়ার সৌন্দর্য উপভোগ করা যাবে চীনে কাছের সেতু এটাই প্রথম নয়। এর আগে বানানো এমন একটি স্থাপনার দৈর্ঘ্য ১ হাজার ৬০১ ফুট (৪৮৮ মিটার)। নতুন সেতুটি সেই রেকর্ড ভাঙলো। গোয়াইজো প্রদেশের সুইয়াং কাউন্টিতে এমন স্থাপনা এবারই প্রথম তৈরি হলো।

সূত্র: সিএনএন

/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম