মোদির চায়ের দোকান হয়ে উঠছে পর্যটন স্পট

জার্নি ডেস্ক
০৫ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০

ভাদনগর রেলওয়ে স্টেশনে সেই চায়ের দোকান, (ডানে) নরেন্দ্র মোদি শৈশবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সংগ্রামের গল্প অনেকেরই জানা। ছোটবেলায় গুজরাটে রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে চা বিক্রি করতেন তিনি। পরিবারের দৈনন্দিন চাহিদা পূরণে তার কাছে এর বিকল্প ছিল না তখন।

মোদিকে একসময় বলা হতো চা ওয়ালা। এখন তিনি ভারতসহ বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তিদের মধ্যে অন্যতম। তার সংগ্রামের দিনগুলো ছিল কঠিন। এখন তা অসংখ্য মানুষের জন্য অনুপ্রেরণাদায়ক।

জানা গেছে, ছেলেবেলায় গুজরাটের ভাদনগরের যে দোকানে মোদি চা বিক্রি করতেন সেখানে গড়ে তোলা হচ্ছে পর্যটন স্পট। ভারতের কেন্দ্রীয় পর্যটন ও সংস্কৃতি (স্বাধীন দায়িত্বপ্রাপ্ত) প্রতিমন্ত্রী শ্রী প্রহ্লাদ সিং প্যাটেল এই সিদ্ধান্ত নিয়েছেন। ভাদনগরে পর্যটন কেন্দ্রের জন্য জায়গা খুঁজতে গিয়ে তার মাথায় এই ভাবনা আসে।

ভাদনগরে একটি রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে চা দোকানটি অবস্থিত। কিন্তু এর অবস্থা এখন নাজুক। প্রহ্লাদ সিং প্যাটেলের ইচ্ছে, বাইরে থেকে কাচ দিয়ে এটি ঘিরে রাখা।

চা দোকানটি নতুনভাবে সাজানো-গোছানোর কোনও পরিকল্পনা নেই ভারতের পর্যটন মন্ত্রণালয়ের। তাদের চাওয়া, পুরনো অবয়বেই এটি সংরক্ষণ করা।

নরেন্দ্র মোদি চা বিক্রেতা থেকে প্রধানমন্ত্রী হওয়ার পর তার অভাব-অনটনের দিনগুলো সারা ভারতে ব্যাপক আলোচনার বিষয়বস্তু হয়ে যায়। তিনি একবার বলেছিলেন, শৈশবে দারিদ্র্যের সঙ্গে কাটানোর কারণে সাধারণ মানুষের দুর্দশা বুঝতে পারেন।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম