ফেসবুকে প্রতারণার অভিযোগে ১ বিদেশিসহ ৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাদের বিরুদ্ধে বনানী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। ডিএমপির গোয়েন্দা ও অপরাধ তথ্য (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার শেখ নাজমুল আলম বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃতরা হলেন, আফ্রিকান নাগরিক ওজোমেনা ননসো মারভিন, সোনিয়া শারমীন, মোছা. নুসরাত জাহান, মোছা. জাহনা বেগম লাভলী ও মো. ঈদ্রিস আলী।
ডিবি জানায়, সম্প্রতি কিছু আফ্রিকান নাগরিক বাংলাদেশে গার্মেন্টস ব্যবসার কথা বলে অনুপ্রবেশ করেন। তারা নিজেদের ব্রিটিশ ও আমেরিকান পরিচয় দিয়ে ফেসবুকের মাধ্যমে বিভিন্ন লোকের সঙ্গে বন্ধত্ব করেন।
আরও পড়তে পারেন: তৈরি হচ্ছে রাজধানীর ভবনগুলোর ডাটাবেজ: আতাউল হক
পরিচয়ের সূত্রধরে গিফট পাঠানোর নাম করে মেয়েদের ঠিকানা সংগ্রহ করেন। এবং পরবর্তী সময়ে পার্সেল এসেছে খালাস করতে কিছু টাকা লাগবে বলে অনুরোধ জানান। সব শেষে জানানে যে, সর্বনাশ হয়ে গেছে এয়ারপোর্টে স্ক্যানিং মেশিনে কিছু গোল্ড ও পাউন্ড থাকার কারণে ধরা পড়েছে। যেহেতু পার্সেলের গায়ে প্রাপক ও প্রেরকের নাম লেখা আছে, সেহেতু দুজনের বিরুদ্ধে মামলা হতে পারে। এছাড়া, মেয়েদের সঙ্গে বন্ধুত্ব গড়ে তুলে পর্নো ছবির সাহায্যে প্রতারণা করে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নেন। এ সংক্রান্তে তাদের বিরুদ্ধে বনানী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
/এআরআর/এমএনএইচ/








