ধানমণ্ডি থেকে গৃহকর্মী ‘নিখোঁজ’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ এপ্রিল ২০১৬, ১৯:৫৯আপডেট : ৩০ এপ্রিল ২০১৬, ২০:০২

নিখোঁজ মেরিনা রাজধানীর ধানমণ্ডির একটি বাসা থেকে মেরিনা (১৬) নামে এক গৃহকর্মী নিখোঁজ হয়েছে। এ ঘটনায় গৃহকর্তা ক্যাপ্টেন (অব.) জাকির আহমেদ জাকির ধানমণ্ডি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

জানা গেছে, ২৬ এপ্রিল সকালে ধানমণ্ডির ১৪/এ সড়কের ২৬ নম্বর বাসা থেকে কাউকে কিছু না বলে চলে যায় মেরিনা। মেয়েটিকে খুঁজে পেতে এলাকায় মাইকিং করা হয়। সম্ভাব্য সব এলাকায় খোঁজও নেওয়া হয়। কিন্তু কোথাও তাকে খুঁজে পাওয়া যায়নি। পরবর্তীতে গৃহকর্তা জাকির আহমেদ ধানমণ্ডি থানায় একটি জিডি করেন। জিডি নম্বর ১৩৮৩।

জাকির আহমেদ বলেন, সকালে আমি এবং আমার স্ত্রী বাসা থেকে বের হই। এসময় মেরিনা ও আমার মেয়ে বাসায় ছিল। তখন মেরিনা কাউকে কিছু না বলে বাসা থেকে চলে যায়। আমার মেয়ে বিষয়টি আমাদের ফোনে জানায়। দ্রুত আমরা বাসায় ফিরে ধানমণ্ডিতে মাইকিং করি, মসজিদের মাইক দিয়েও এলাকায় তাকে খুঁজে পেলে ফিরিয়ে দেওয়ার আহ্বান জানাই। কিন্তু কোথাও তাকে পাওয়া যায়নি। পরে আমি সংশ্লিষ্ট থানায় একটি জিডি করি। পুলিশ তাকে খুঁজে পেতে সহায়তা করবে বলে আশ্বাস দিয়েছে।

জাকির আহমেদ জিডিতে উল্লেখ করেছেন, মেরিনার গায়ের রঙ শ্যামলা। বাসা থেকে চলে যাওয়ার সময় তার পরণে ছিল লাল রঙের সালোয়ার ও কামিজ। যাওয়ার সময় মেয়েটি তার ব্যবহৃত ব্যাগ নিয়ে বের হয়েছে। যা বাসার সিসি ক্যামেরার ফুটেজে ধরা পড়েছে।

প্রসঙ্গত, মেয়েটি দুইমাস ধরে জাকির আহমেদের বাসায় ছিল। তার বাবার নাম মৃত সেকান্দার, গ্রামের বাড়ি নোয়াখালি জেলার হাতিয়া উপজেলার সারুলিয়া। কেউ তাকে খুঁজে পেলে গৃহকর্তা জাকির আহমেদের ফোন নম্বরে (০১৭১৩৩৩০০২০) যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।

আরও পড়তে পারেন: বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধনের সময় বাড়লো

/এআরআর/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম