নিজামীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়নি: খন্দকার মাহবুব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ মে ২০১৬, ১৫:৪১আপডেট : ০৩ মে ২০১৬, ১৫:৪১

খন্দকার মাহবুব মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর রিভিউ শুনানিতে ‘অভিযোগ প্রমাণিত হয়নি’ বলে দাবি করেছেন তার পক্ষের আইনজীবী খন্দকার মাহবুব।
শুনানি শেষে তিনি সাংবাদিকদের বলেন, সাক্ষীরা যে সাক্ষ্য দিয়েছেন, তাতে অভিযোগ প্রমাণিত হয়নি। রিভিউয়ের শুনানিতে এই বিষয়টিই আদালতের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করেছি। তাছাড়া একজন নারী সাক্ষীর কথা বলা হচ্ছে, তার স্বামীকে ধরে নিয়ে হত্যা করা হয়েছে। আমরা বলতে চেয়েছি, ওই নারী কোথাও নিজামীর নাম বলেননি।
খন্দকার মাহবুব আরও বলেন, আমরা আদালতকে বলেছি, ১৯৭৪ সালে ত্রিপক্ষীয় চুক্তির মাধ্যমে ১৯৫ জন যুদ্ধাপরাধীকে ক্ষমা করে দেওয়া হয়েছে, যারা যুদ্ধাপরাধী হিসেবে প্রমাণিত। প্রধান আসামিদের ক্ষমা করে দিয়ে এদের বিচার কীভাবে চলে। এসব কথাই আমরা আদালতে তুলে ধরেছি।
অপরদিকে, রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে ৩টি অভিযোগে নিজামীর মৃত্যুদণ্ড হয়েছে। এ বিচার চলতে কোনও বাধা নেই।
মঙ্গলবার সকালে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চে শুনানি হয়। শুনানিতে বাদী ও বিবাদীপক্ষের আইনজীবীরা তাদের বক্তব্য উপস্থান করেন। এরপর এ মামলার রিভিউ রায় ঘোষণার জন্য ৫ মে দিন ধার্য করেন আদালত।

বেঞ্চের অন্য সদস্যরা হলেন- বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর রিভিউ আবেদনের শুনানি শেষ হওয়ার পর আগামী ৫ মে এ বিষয়ে আদেশ দেওয়ার দিন ধার্য করেছেন আদালত।

উল্লেখ্য, মুক্তিযুদ্ধ চলাকালে পাবনায় হত্যা, ধর্ষণ ও বুদ্ধিজীবী হত্যার দায়ে ২০১৪ সালের ২৯ অক্টোবর নিজামীর মৃত্যুদণ্ডাদেশ দিয়েছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ রায়ের বিরুদ্ধে আপিল করেন এ জামায়াত নেতা। নিজামীর বিরুদ্ধে বুদ্ধিজীবী হত্যাকাণ্ড এবং হত্যা-গণহত্যাসহ সুপিরিয়র রেসপন্সিবিলিটির মোট ১৬টি মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়। এর মধ্যে আটটি অভিযোগ প্রমাণিত হয়।

আরও পড়ুন: নিজামীর রিভিউ রায় ৫ মে

এপিএইচ/এজে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম