অজ্ঞান পার্টির কবলে পড়ে দেড় লাখ টাকা খোয়া

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ মে ২০১৬, ০০:৫৮আপডেট : ১২ মে ২০১৬, ০১:০৭

অজ্ঞান পার্টিরাজধানীতে অজ্ঞান পার্টির কবলে পড়ে দেড় লাখ টাকা খুইয়েছেন রবিউল ইসলাম (২৯) নামে এক ব্যক্তি। তিনি ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতালের পরিদর্শক মোজাম্মেল হক এ তথ্য জানান।
জ্ঞান ফেরার পর রবিউল জানান, তার বাসা উত্তর বাড্ডার হোসেন মার্কেট এলাকায়। কাজ করেন খিলক্ষেত এলাকার হ্যান্ডি হাট অটো কার লিমিটেড নামে এক প্রতিষ্ঠানে। দিনের কোনও এক সময় মালিবাগ আইএফআইসি ব্যাংক থেকে দেড় লাখ টাকা তুলে খিলক্ষেতের উদ্দেশে বাসে ওঠেন। গাড়িতে এক ব্যক্তির দেওয়া আচার খেয়ে তিনি জ্ঞান হারান।
রবিউল জানান, বাস তাকে কোথায় নামিয়ে দেয় জানেন না। পরিচয়পত্র দেখে এক রিকশাওয়ালা তাকে খিলক্ষেতের হ্যান্ডি হাট অটো কার লিমিটেডের অফিসে পৌঁছে দিয়ে যায়।

পরে এক আত্মীয়ের সহযোগিতায় তিনি ঢামেক হাসপাতালে ভর্তি হন।  

/এইচকে/এমএসএম/আপ-এনএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম