জুলহাজ-তনয় হত্যাকাণ্ড: আনসারুল্লাহ সদস্যের আরও পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ মে ২০১৬, ১৮:২৪আপডেট : ১৯ মে ২০১৬, ১৮:৩০

জুলহাজ-তনয় কলাবাগানে জুলহাজ-তনয় জোড়া খুনের মামলায় শরিফুল ইসলাম সিহাবের পুনরায় পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. আলমগীর কবির রাজ এই রিমান্ড মঞ্জুর করেন।
গত রবিবার (১৫ মে) সিহাবকে গ্রেফতার করে ডিবি পুলিশ এবং সিহাব আনসারুল্লাহ বাংলা টিমের সক্রিয় সদস্য বলে জানায়।
বৃহস্পতিবার মামলার তদন্তকারী কর্মকর্তা গোয়েন্দা ও অপরাধ তথ্য বিভাগের পরিদর্শক মো. বাহাউদ্দিন ফারুকী আদালতে দশ দিনের রিমান্ড আবেদন করেন। এর প্রেক্ষিতে শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
তিন দিনের রিমান্ড শেষে পুনরায় এই পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করা হলো। গত ১৫ মে অপর অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. কায়সারুল ইসলামের তিন দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করে ছিলেন।
এর আগে গত ২৬ এপ্রিল কলাবাগানের তেতুলতলা গলির আছিয়া নিবাস নামের ৩৫ নম্বর বাড়ির দ্বিতীয় তলার বাসায় ঢুকে জুলহাজ ও তার বন্ধু তনয়কে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। যাওয়ার সময় তারা নারায়ে তাকবির ও আল্লাহু আকবর বলে শ্লোগান দেয়। প্রত্যক্ষদর্শীদের মতে, খুনিরা সংখ্যায় ছিল ৫ জন।

নিহত জুলহাজ সাবেক পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির খালাতো ভাই। জুলহাজ বাংলাদেশে সমকামীদের অধিকার নিয়ে কাজ করতেন। ‘রূপবান’ নামে একটি পত্রিকাও সম্পাদনা করতেন তিনি।

অন্যদিকে তনয় আশা ইউনিভার্সিটিতে পড়ালেখা করতেন এবং ‘লোকনাট্য’ থিয়েটারের সঙ্গে তিনি যুক্ত ছিলেন।

/এসআইটি/এনএস/এএইচ/

আরও খবর পড়ুন-

আসলাম চৌধুরী আসলাম চৌধুরীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার সিদ্ধান্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম