মানবতাবিরোধী অপরাধের আসামি পক্ষের অন্যতম আইনজীবী তাজুল ইসলাম ও বিএনপিপন্থী আইনজীবী রুমিন ফারহানাকে তুরস্কে আইজীবীদের একটি সেমিনারে যেতে বাধা দেওয়ায় হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়েছে। একইসঙ্গে বিমানের টিকিটের মূল্য ফেরত চাওয়া হয়েছে এই আবেদনে।
রিট বিষয়ে আইনজীবী তাজুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, এর আগেও আমি তুরস্কে গিয়েছি। এবার কেন বাধা দেওয়া হলো তার কারণ জানানো হয়নি। তবে জানা গেছে, ইমিগ্রেশনের নির্দেশনা অনুযায়ী আমাদের বাধা দেওয়া হয়েছে।
তুরস্কের ইস্তানবুলের ইন্টারন্যাশাল জুরিস ইউনিয়ন (আইএইউ) এর সদস্য এই দুই আইনজীবী।
তারা অভিযোগ করেন, গত মঙ্গলবার ওই সেমিনারে যোগ দেওয়ার উদ্দেশে শাহজালাল বিমানবন্দরে গেলে তাদের বাধা দেওয়া হয়। কাতার এয়ারওয়েজ থেকে বিমানের টিকিট ক্রয় করেছিলেন তারা। বিমানবন্দরে গেলে তাদের জানানো হয়- আপনাদেরকে বোডিং পাস দিতে নিষেধ করা হয়েছে।
রবিবার রিটের শুনানি শেষ হয়েছে। আগামী মঙ্গলবার এ বিষয়ে আদেশ দেবেন হাইকোর্ট।
/ইউআই /এএইচ /
আরও খবর পড়ুন-








