ঢাকা কমার্স কলেজের ঘটনা তদন্ত করবে মাউশি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ মে ২০১৬, ১৭:৪৭আপডেট : ২২ মে ২০১৬, ১৭:৫৮

ঢাকা কমার্স কলেজের ঘটনা তদন্ত করবে মাউশি শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ঢাকা কমার্স কলেজের একাদশ শ্রেণির ১১ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থাসহ ঘটনাটি তদন্ত করবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)। মাউশি’র এক ঊর্ধ্বতন কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের নির্দেশে তদন্তের সিদ্ধান্ত হয়েছে। মাউশি’র কলেজ-২ শাখার উপ-পরিচালক মেজবাহ উদ্দিন সরকারকে প্রধান করে ইতোমধ্যে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
মাউশি’র কলেজ-২ শাখার সহকারী পরিচালক কামলা হায়দার বাংলা ট্রিবিউনকে বলেন, আগামী মঙ্গলবার থেকে তারা তদন্ত কাজ শুরু করবেন এবং পুরো ঘটনা নিয়েই তদন্ত করা হবে।
উল্লেখ্য, ঢাকা কমার্স কলেজের দুই শিক্ষার্থী একে অপরকে প্রেম নিবেদন এবং তাদের বন্ধুরা হাত ধরাধারি করে তাদেরকে ঘিরে এই নিবেদনের মুহূর্তটি মোবাইলে ভিডিও ধারণ করে। ওই ভিডিওটি পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে আলোচনা ও সমালোচনার ঝড় ওঠে। এজন্য কলেজ কর্তৃপক্ষ প্রথমে ওই দুই শিক্ষার্থীকে বহিষ্কার এবং পরে ৯ শিক্ষার্থীর ভর্তি বাতিল করে। কিন্তু ওই ৯ শিক্ষার্থীকে ফের কলেজে ভর্তি নেওয়ার সিদ্ধান্ত জানালেও বাকি দুই শিক্ষার্থীর বহিষ্কারাদেশ বহাল রাখে কলেজ কর্তৃপক্ষ।

/আরএআর /এএইচ/

আরও খবর পড়ুন-

বেকারত্ব দেশে হতাশাগ্রস্ত শিক্ষিত বেকার অর্ধকোটি

সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী