ডিএমপি’র জনসংযোগ শাখার ডিসির দায়িত্বে ফিরলেন মাসুদুর রহমান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ মে ২০১৬, ২৩:৫৬আপডেট : ২৪ মে ২০১৬, ২৩:৫৭

জনসংযোগ শাখার উপ-কমিশনার মাসুদুর রহমান দ্বিতীয় দফায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) জনসংযোগ শাখার উপ-কমিশনার (ডিসি) হিসেবে দায়িত্ব নিয়েছেন মাসুদুর রহমান। দীর্ঘ ১৩ মাস জাতিসংঘ শান্তি রক্ষা মিশনের দায়িত্ব শেষে দেশে ফিরে মঙ্গলবার এ দায়িত্ব নেন। জাতিসংঘ শান্তি রক্ষা মিশনে যাওয়ার আগে তিনি দীর্ঘ প্রায় নয় বছর অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ও ডিসি হিসেবে দায়িত্ব পালন করেন।
একইসঙ্গে জনসংযোগ শাখার এডিসি হিসেবে দায়িত্ব নিয়েছেন মোহাম্মদ ইউসুফ আলী। এ দু’জন পুলিশ কর্মকর্তা দায়িত্ব নেওয়ার আগে জনসংযোগ শাখার ডিসি হিসেবে মারূপ হোসেন সরদার ও এডিসি হিসেবে দায়িত্ব পালন করেন জাহাঙ্গির আলম সরকার। সম্প্রতি ডিসি হিসেবে পদোন্নতি পেয়েছেন জাহাঙ্গির আলম সরকার। ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া স্বাক্ষরিত এক বার্তায় এ তথ্য জানানো হয়।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ সূত্রে জানা গেছে, মাসুদুর রহমান ২০তম বিসিএস দিয়ে প্রশিক্ষণ শেষে চট্টগ্রামে আর্মড-পুলিশ ব্যাটালিয়নে এএসপি হিসেবে পুলিশে যোগদান করেন। এরপর তিনি ফেনী, ভোলা ও খুলনা জেলায় এএসপি’র দায়িত্ব পালন করেন। র্যা ব-৫ এ এএসপি হিসেবে তিনি কিছুদিন দায়িত্ব পালন করেন।
২০০৭ সালে মাসুদুর রহমান এডিসি হিসেবে ডিএমপি’র জনসংযোগ শাখায় যোগদান করেন। ২০১২ সালের আগস্টে তিনি পদোন্নতি পেয়ে একই জায়গায় ডিসি হিসেবে ২০১৫ সালের এপ্রিল পর্যন্ত দায়িত্ব পালন করেন। পরে তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে আইভরিকোস্টে পুলিশের একটি বড় কনটিনজেন্টের নেতৃত্ব দেন। গণমাধ্যম কর্মীদের কাছে তিনি খুবই জনপ্রিয় হিসেবে পরিচিত।
আরও পড়ুন: শফিক রেহমানের সঙ্গে দেখা করতে চায় ব্রিটিশ দূতাবাস

/জেইউ/এএইচ/আপ-এমও

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক