ইতালির নাগরিক তাভেল্লা সিজার ও জাপানি নাগরিক হোসি কোনিও হত্যাকাণ্ডের ঘটনায় খুব শিগগিরই চার্জশিট দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। সোমবার বিকেলে রাজধানীর বিয়াম মিলনায়তনে একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তাভেল্লা সিজার ও হোসি কোনিও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত করা হয়েছে। শিগগিরই এ দুই আলোচিত হত্যাকাণ্ডের চার্জশিট দেওয়া হবে।
গত বছরের ২৮ সেপ্টেম্বর সন্ধ্যা সোয়া ৬টা থেকে সাড়ে ৬টার মধ্যে রাজধানীর গুলশান-২ নম্বরের ৯০ নম্বর সড়কের গভর্নর হাউজের দক্ষিণের দেয়াল ঘেষা ফুটপাতে ইতালির নাগরিক তাভেল্লা সিজারকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। অন্যদিকে রংপুরের আলুটারি এলাকায় গত বছরের ৩ অক্টোবর সকাল সাড়ে ১০টার সময় জাপানি নাগরিক হোসি কোনিওকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।
/জেইউ/এএইচ/
আরও খবর পড়ুন-
‘বাংলাদেশি বজরঙ্গি ভাইজান’কে নিয়ে ভারতে তোলপাড়








