কর্মকর্তাকে মারধর:এমপি মোস্তাফিজকে আত্মসমর্পণের নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ জুন ২০১৬, ১৮:১০আপডেট : ১২ জুন ২০১৬, ১৮:১০

সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী উপজেলা নির্বাচনি কর্মকর্তাকে মারধরের ঘটনার মামলায় চট্টগ্রামের বাঁশখালীর এমপি মোস্তাফিজুর রহমান চৌধুরীর আগাম জামিনের আবেদন নাকচ করে তাকে আত্মসমর্পনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আগামী ২০ জুনের মধ্যে নিম্ন আদালতে তাকে আত্মসমর্পণ করার নির্দেশ দেওয়া হয়েছে।

রবিবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশ দেন।

ঢাকায় উচ্চ আদালতে হাজির হয়ে আগাম জামিনের আবেদন করেছিলেন আওয়ামী লীগের এ সংদস সদস্য। তার পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী আবদুল বাসেত মজুমদার।

আর রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ এ কে এম মনিরুজ্জামান কবীর। সাংবাদিকদের তিনি বলেন, আদালত আগাম জামিনের আবেদন খারিজ করে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন।

বাঁশখালী উপজেলা নির্বাচনী কর্মকর্তা জাহিদুল ইসলাম গত ৩ জুন বাঁশখালীর সংসদ সদস্য মুস্তাফিজের বিরুদ্ধে ওই মামলা দায়ের করেন।

মামলার অভিযোগে বলা হয়, ইউনিয়ন পরিষদ নির্বাচনে ‘ফর্দ অনুযায়ী’ ভোটগ্রহণ কর্মকর্তা ‘নিয়োগ না দেওয়ায়’ ১ জুন ওই সংসদ সদস্য ও তার লোকজন ইউএনও কার্যালয়ে ডেকে নিয়ে তাকে মারধর করেন।

/এসএনএইচ/ এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শিক্ষিকার ভিডিও নিয়ে যারা ট্রল করেছে, তাদের শনাক্তে নেমেছে পুলিশ
শিক্ষিকার ভিডিও নিয়ে যারা ট্রল করেছে, তাদের শনাক্তে নেমেছে পুলিশ
৮ ঘণ্টা ধরে দুই গ্রামবাসীর সংঘর্ষে নিহত বেড়ে ২, আহত অর্ধশতাধিক
৮ ঘণ্টা ধরে দুই গ্রামবাসীর সংঘর্ষে নিহত বেড়ে ২, আহত অর্ধশতাধিক
বাংলাদেশ কি চীনের বলয়ে ঢুকে গেছে?
বাংলাদেশ কি চীনের বলয়ে ঢুকে গেছে?
কবরে থেকে কীভাবে করবেন বিএনপির রাজনীতি?
কবরে থেকে কীভাবে করবেন বিএনপির রাজনীতি?
সর্বাধিক পঠিত
রাজধানীতে বাস-সিএনজির সংখ্যা অর্ধেক হয়ে গেলো কেন
রাজধানীতে বাস-সিএনজির সংখ্যা অর্ধেক হয়ে গেলো কেন
এক মিনিটেই মিলবে ৫ লাখ টাকা, চার দিনে ২ কোটি
এক মিনিটেই মিলবে ৫ লাখ টাকা, চার দিনে ২ কোটি
বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়লো
বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়লো
এসএসসি ও সমমানের ফল প্রকাশের তারিখ ঘোষণা
এসএসসি ও সমমানের ফল প্রকাশের তারিখ ঘোষণা
বাড়িওয়ালা-ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহ করছে ডিএমপি
বাড়িওয়ালা-ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহ করছে ডিএমপি