কাফনের কাপড় পাঠিয়ে তথ্যমন্ত্রীকে হত্যার হুমকি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ জুন ২০১৬, ১৯:৩৮আপডেট : ১২ জুন ২০১৬, ১৯:৪৬





তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে কাফনের কাপড় পাঠিয়ে হত্যার হুমকি দিয়েছে দুর্বৃত্তরা। এ ব্যাপারে পল্টন থানায় একটি সাধারণ ডায়েরি করেছে পুলিশ। রবিবার সকালে এই হুমকি দেওয়া হয়েছে। 
জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সহ-দফতর সম্পাদক সাজ্জাদ হোসেন বাংলা ট্রিবিউনকে জানান, তাদের দলের সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে কাপনের কাপড় পাঠিয়ে প্রাণ নাশের হুমকি দিয়েছে অজ্ঞাত দুর্বৃত্তরা। ৩৫-৩৬ বঙ্গবন্ধু এভিনিউর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের কলাপসিবল গেটের ফাঁক দিয়ে সিঁডিতে দুর্বৃত্তরা একটি কাপড়ের ব্যাগ রেখে যায়। সকাল ৭টার পরে ব্যাগটি না খুলে সরিয়ে রাখা হয়।


সকাল ১০টার দিকে জাসদ অফিসের স্টাফরা ব্যাগ খুলে দেখেন ব্যাগের মধ্যে একটি কাফনের কাপড়, একটি সাদা কাগজে আরবি হরফে ও বাংলা লেখা ‘কোরআনের আইন বিরোধিতাকারী ইনুর মৃত্যুদণ্ড’ লাল কালি দিয়ে ক্রসচিহ্ন দেওয়া হাসানুল হক ইনুর একটি ছবি পাওয়া যায়।
খবর পেয়ে সার্জেন্ট আহাদ ফাঁড়ির পুলিশ সদস্যরা সেখানে উপস্থিত হন। পরে জাসদ কেন্দ্রীয় কার্যকরী কমিটির দফতর সম্পাদক আব্দুল্লাহিল কাইয়ূম বিষয়টি পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোরশেদ আলমকে টেলিফোনে জানান।
পল্টন থানার ওসি মোরশেদ আলম দুপুর সাড়ে ১২টার দিকে জাসদ অফিস থেকে ‘কাফনের কাপড়, ছবি, চিঠি’আলামত হিসেবে জব্দ করে নিয়ে যান। ওসি জানান, এ বিষয়ে পুলিশ বাদী হয়ে একটি সাধারণ ডায়েরি করেছে। জাসদ কার্যালয়ের নিরাপত্তায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এদিকে, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ কার্যকরী সভাপতি অ্যাডভোকেট রবিউল আলম ও সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি রবিবার এক যৌথবিবৃতিতে জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি-কে প্রাণনাশের হুমকির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তারা বলেন, হত্যার হুমকি দিয়ে জঙ্গি, মৌলবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে জাসদের আন্দোলনকে বন্ধ করা যাবে না।
পৃথক বিবৃতিতে জাতীয় নারী জোটের আহ্বায়ক আফরোজা হক রীনা, জাতীয় শ্রমিক জোট-বাংলাদেশ-এর সাধারণ সম্পাদক নইমুল আহসান জুয়েল, জাতীয় কৃষক জোটের সভাপতি ইকবাল হোসেন খান ও সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম বাবু, জাতীয় যুব জোটের সভাপতি রোকনুজ্জামান রোকন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শরিফুল কবির স্বপন এবং বাংলাদেশ ছাত্রলীগ সভাপতি মুহাম্মদ সামছুল ইসলাম সুমন ও সাধারণ সম্পাদক মো. শাহজাহান আলী সাজু জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে প্রাণনাশের হুমকির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

আরও পড়তে পারেন: দেশে বিএনপি-জামায়াত সমর্থিত জঙ্গি গোষ্ঠী আছে: কামরুল

/জেইউ/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম