ওয়ারীতে দুই ছিনতাইকারীকে ধরে পুলিশে দিলো জনতা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ জুন ২০১৬, ১৭:১৬আপডেট : ১৩ জুন ২০১৬, ১৭:২২

ছিনতাই রাজধানীর ওয়ারীতে লক্ষাধিক টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে দুই ছিনতাইকারীকে ধরে পুলিশে দিয়েছে স্থানীয়রা। সোমবার সকাল পৌনে সাতটার দিকে এ ঘটনা ঘটে। ছিনতাকারীরা হলো- মো. ফরহাদ হোসেন ও মো. আসলাম। এ সময় তাদের কাছ থেকে ছিনতাইকৃত ১ লাখ ৫ হাজার টাকাসহ ১টি ধারালো চাকু উদ্ধার করা হয়।
বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন ওয়ারী থানার উপপরিদর্শক (এসআই) মোয়াজ্জেম হোসেন ও স্থানীয়রা।

এসআই জানান, উজ্বল কুমার, টিটু ও মানিক নাথ নামে তিন ব্যবসায়ী সকালে বাংলাবাজারের দিকে যাচ্ছিলেন। তখন ওয়ারী থানার টিপু সুলতান রোডস্থ ডাচবাংলা ব্যাংকের বুথের সামনে ৪ ছিনতাইকারী ধারালো অস্ত্রসহ তাদের গতিরোধ করে এবং সঙ্গে থাকা নগদ ১ লাখ ৫ হাজার টাকা নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন তাদের ডাক-চিৎকারে স্থানীয়রা দুই ছিনতাইকারীকে ধরে ফেলে। এসময় তাদের মধ্যে ধস্তাধস্তি হয়। এতে দুই ছিনতাইকারী আহত হয়। তখন ঘটনাস্থলে পেট্রোলে থাকা পুলিশও উপস্থিত হলে স্থানীয়রা ছিনতাইকারীদের পুলিশে সোপর্দ করে। পরবর্তীতে উদ্ধারকৃত টাকা ভিকটিমদের বুঝিয়ে দেওয়া হয় এবং ছিনতাইকারীদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ বিষয়ে ওয়ারী থানায় একটি মামলা করা হয়েছে।
ব্যবসায়ী মানিক নাথ জানান, পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় টাকাগুলো ফেরত পেয়ে তিনি কৃতজ্ঞ।
/এআরআর /এএইচ/
আরও খবর পড়ুন-

ওমর মতিনকে আগে থেকেই চিনত এফবিআই

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের