২০ ওষুধ কোম্পানির লাইসেন্স বাতিলের আদেশ বহাল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ জুন ২০১৬, ১৮:২৬আপডেট : ১৩ জুন ২০১৬, ১৮:৪৪

২০ ওষুধ কোম্পানি ২০ ওষুধ কোম্পানির লাইসেন্স বাতিলের বিষয়ে হাইকোর্টের দেওয়া আদেশ বহাল রেখেছেন চেম্বার আদালত। সোমবার বিচারপতি মির্জা হোসেন হায়দার এ বিষয়ে হাইকোর্টের আদেশের স্থগিতাদেশের আবেদনের বিষয়ে বলেন- ‘নো অর্ডার’।
এর আগে ওষুধ কোম্পানিগুলোর পক্ষ থেকে হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আবেদন করা হয়েছিল। তবে সে আবেদন নামঞ্জুর করে হাইকোর্টের দেওয়া আদেশ বহাল রেখেছেন চেম্বার আদালত।
গত ৫ জুন মানসম্পন্ন ওষুধ উৎপাদনে ব্যর্থ হওয়া ২০টি ওষুধ কোম্পানির লাইসেন্স বাতিলের নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়। রিটে স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, ওষুধ প্রশাসন অধিদপ্তরের পরিচালক, পুলিশের মহাপরিদর্শক, ভোক্তা অধিপ্তরের মহাপরিচালক ও র‌্যাবের মহাপরিচালককে বিবাদী করা হয়।
হাইকোর্টে রিট আবেদনের প্রেক্ষিতে গত ৭ জুন ২০টি ওষুধ কোম্পানির লাইসেন্স বাতিলের নির্দেশ দেন হাইকোর্ট। বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি একেএম সাহিদুল হকের হাইকোর্ট বেঞ্চ এই রিটের শুনানি শেষে এ আদেশ দেন এবং মানহীন ওষুধ উৎপাদনের অভিযোগে এদের লাইসেন্স বাতিলে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে এবং আগামী ৭ দিনের মধ্যে এ বিষয়ে প্রতিবেদন আদালতে দাখিল করতে বলা হয়।

মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ এর পক্ষে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আবেদনটি করা হয়।

/ইউআই /এএইচ/

আরও খবর পড়ুন-

ভারতীয় ভিসা ঢাকার বাইরেও খোলা হবে ভারতীয় ভিসা ক্যাম্প

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ