রামকৃষ্ণ মিশনে হুমকিদাতার নাম মিললেও হাতের লেখা মিলছে না

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জুন ২০১৬, ০১:১৯আপডেট : ২২ জুন ২০১৬, ০২:৩২

হুমকি রামকৃষ্ণ মিশনের প্রধান ধর্মগুরুকে হত্যার হুমকি দিয়ে পাঠানো চিঠিতে ঠিকানা অনুযায়ী সেই এবি সিদ্দিককে পেয়েছে পুলিশ। তবে তার হাতের লেখার সঙ্গে চিঠির লেখার কোনও মিল পাওয়া যাচ্ছে না।  পুলিশ ধারণা করছে, ব্যবসায়ী এবি সিদ্দিককে ফাঁসানোর জন্য কেউ এই ষড়যন্ত্র করেছে। ওই ব্যবসায়ীর সঙ্গে কার কার শত্রুতা আছে, তা খতিয়ে দেখে অপরাধীকে শনাক্ত করার চেষ্টা চলছে।
মঙ্গলবার রাতে ওয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিহাদ হোসেন বলেন, চিঠির হাতের লেখার সঙ্গে এবি সিদ্দিকের হাতের লেখার কোনও মিল নেই। তাকে ফাঁসাতেই এ হুমকি দেওয়া হয়েছে। হুমকিদাতাকে শনাক্ত করতে আইনশৃঙ্খলা বহিনী কাজ করে যাচ্ছে। ঘটনার পর এবি সিদ্দিককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাতেও নিশ্চিত হওয়া গেছে তিনি হুমকিদাতা নন।
পুলিশ জানায়, গত রবিবার ওই ব্যবসায়ী নিজেই ওয়ারী থানায় লিখিত জবানবন্দি দিয়েছেন। তাকে নজরদারিতে রাখা হয়েছে। তবে এটা নিশ্চিত ওই ব্যক্তি হুমকি দাতা নন। এর আগে চিঠিগুলোতে কখনও এভাবে নাম দিয়ে হুমকি দেওয়া হতো না।

এবি সিদ্দিক তার জবানবন্দিতে কী বলেছেন?—এমন প্রশ্নের জবাবে ওয়ারী থানা পুলিশ জানায়, প্রথমেই তিনি তার ঠিকানা ও পেশা লিখেছেন। তিনি একজন ব্যবসায়ী। তিনি রাজধানীর উত্তরার ৪ নম্বর সেক্টরে পরিবার নিয়ে বসবাস করেন। তিনি সেনাবাহিনীতে কর্মরত ছিলেন। গ্রামের কেউ শত্রুতা করে তাকে ফাঁসানোর চেষ্টা করছে।

প্রসঙ্গত, গত ১৫ জুন ডাকযোগে পাঠানো একটি চিঠিতে রামকৃষষ্ণ মিশনের প্রধান ধর্মগুরুকে হত্যার হুমকি দেয়। ওই চিঠিতে এবি সিদ্দিকের নাম লেখা ছিল। চিঠির ওপরের অংশে কম্পোজ করে বড় অক্ষরে লেখা ছিল, ‘ইসালামি এস্টেট অব বাংলাদেশ (আইএস) (গোপন এজেন্ট)।’ তার নিচেই ছোট করে ঠিকানা লেখা ছিল, ‘চান্দনা চৌরাস্তা, ঈদগাহ মার্কেট, গাজীপুর মহানগর, গাজীপুর।’

চিঠি পাওয়ার পর রামকৃষষ্ণ মিশনের পুরোহিত মৃদুল মহারাজ নিরাপত্তা ওয়ারী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এরপর মিশনের নিরাপত্তা বাড়ায় পুলিশ।

আরও পড়তে পারেন: আড়ালেই থেকে যাচ্ছে ‘ক্রসফায়ারে’র মূল গল্প

/এআরআর/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের