অগ্রণী ব্যাংকের ডিএমডিসহ তিন কর্মকর্তা ৩ দিনের রিমান্ডে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জুলাই ২০১৬, ১৬:৫৬আপডেট : ০১ জুলাই ২০১৬, ১৬:৫৬

অগ্রণী ব্যাংকের লোগো অগ্রণী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মিজানুর রহমান খানসহ তিন জনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
শুক্রবার বিকালে ঢাকা মহানগর হাকিম মো. নুর নবীর আদালত তাদের এই রিমান্ড মঞ্জুর করেন। দুদক উপপরিদর্শক বেনজীর আহমেদ আসামিদের আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চাইলে আদালত শুনানি শেষে প্রত্যেকের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
অপর দুই কর্মকর্তা হলেন, উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মো. আখতারুল আলম ও সহকারী মহাব্যবস্থাপক মো. শফিউল্লাহ।
দুদকের আইনজীবী কবির হোসেন বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন।
আসামি পক্ষের আইনজীবী ও ঢাকা বারের সভাপতি আয়ুবুর রহমান রিমান্ডের বিরোধিতা করে আসামিদের জামিন আবেদন করলে আদালত তা নাকোচ করে দেন।
মিথ্যা তথ্যের ওপর ভিত্তি করে মুন গ্রুপকে ১০৮ কোটি টাকা ঋণ দেওয়ার কারণে অগ্রণী ব্যাংকের এমডি সৈয়দ আবদুল হামিদ, ডিএমডি মিজানুর রহমান খানসহ আট কর্মকর্তার বিরুদ্ধে বৃহস্পতিবার মামলা করে দুদক। এর আগে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সৈয়দ আবদুল হামিদকে অপসারণ করে বাংলাদেশ ব্যাংক। একই দিন অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মিজানুর রহমান খানকে ব্যাংকের অতিরিক্ত দায়িত্বের এমডি নিয়োগ করে। নিয়োগ পাওয়ার পরপরই ডিএমডিসহ ব্যাংকের তিন কর্মকর্তাকে গ্রেফতার করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।


এআরআর/এজে

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম