গুলশানে হামলাকারীরা বাংলাদেশি জঙ্গি: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ জুলাই ২০১৬, ১৭:৩৮আপডেট : ০৩ জুলাই ২০১৬, ১৭:৪০

আসাদুজ্জামান খাঁন কামাল গুলাশানে হলি আর্টিজান বেকারিতে হামলাকারীদের সবাই বাংলাদেশি জঙ্গি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তিনি বলেন, দেশের কারও পরামর্শ নিয়েই তারা এ কাজ করেছে। রবিবার বিকালে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ওই হামলায় আহত পুলিশ সদস্যদের দেখতে গিয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, হামলাকারীরা বাইরে থেকে আসেনি। বাংলাদেশে তাদের বাবা-মা আছেন। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। তিনি আরও বলেন, হামলার ঘটনার পাঁচ মিনিটের মধ্যে ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশের আইজিপি, ডিএমপি কমিশনার, অতিরিক্ত কিমিশনার। এসময় জঙ্গিরা তাদের বাধা দেয়। পুলিশও তখন এলাকাটি ঘেরাও করে। এই ঘটনায় পুলিশের দুই কর্মকর্তা নিহত হয়েছেন। আমাদের ২০-২২ জন পুলিশ এখনও চিকিৎসাধীন। পুলিশ বাহিনী বিরত্বের সঙ্গে এটি মোকাবেলা করেছে।
/এআরআর/এআর/ এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম