
রাজধানীর দক্ষিণখান এলাকার আশিয়ান সিটির রাস্তার পাশের কাশবন থেকে ফাতেমা আক্তার বৃষ্টি (৩০) নামের এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। ময়নাতদন্তের জন্য তার লাশ ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
দক্ষিণনখান থানার এসআই জহির রায়হান বাংলা ট্রিবিউনকে জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে বুধবার রাত সাড়ে ৮টার দিকে আশিয়ান সিটির ৩নং ব্লকের ৯নং রোডের পাশের কাশবন থেকে ফাতেমার লাশ উদ্ধার করেন তারা। এ সময় তার গলায় ওড়না পেঁচানো ছিল। কেউ তাকে শ্বাসরোধে হত্যার পর লাশ সেখানে ফেলে গেছে বলে তাদের ধারণা ।
/জেইউ/এসটি/








