জঙ্গি সম্পৃক্ততা

নিখোঁজের তালিকায় আরও ৭, তিন নারীসহ পাঁচ জন একই পরিবারের

নুরুজ্জামান লাবু
১৮ জুলাই ২০১৬, ১৮:২৭আপডেট : ১৯ জুলাই ২০১৬, ০৮:১৭

নিখোঁজ ৭ জন নিখোঁজের তালিকায় এবার আরও সাত জনের নাম পেয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এদের মধ্যে পাঁচ জন একই পরিবারের সদস্য। এই পাঁচ জনের মধ্যে আছেন স্বামী-স্ত্রী ও তাদের দুই মেয়ে ও এক ছেলে। গত বছর থেকে চলতি বছরের বিভিন্ন সময় তারা নিখোঁজ হয়েছেন।
নিখোঁজ এই সাত জন দেশে আছেন নাকি বিদেশে অবস্থান করছেন, তা জানার চেষ্টা করছে আইনশৃঙ্খলা বাহিনী। একইসঙ্গে তারা কোনও ধরনের জঙ্গি কার্যক্রমে জড়িয়ে পড়েছেন কি না তাও খতিয়ে দেখা হচ্ছে।
আইনশৃঙ্খলা বাহিনী জানতে পেরেছে, তারা স্বেচ্ছায় অজ্ঞাত স্থানে চলে গেছেন।
এর আগে জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িয়ে পড়া স্বেচ্ছায় নিখোঁজ থাকা ১০ তরুণের ছবি ও তথ্য প্রকাশ করে আইনশৃঙ্খলা বাহিনী। এই দশ তরুণের অনেকেই সিরিয়া গিয়ে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে সম্পৃক্ত হয়েছেন বলে জানা গেছে। এদের অনেকে গত বছর ও চলতি বছরের বিভিন্ন সময় নিখোঁজ হন।
আইনশৃঙ্খলা বাহিনীর সূত্রে জানা গেছে, নতুন করে প্রকাশ হওয়া নিখোঁজ সাত জন হলেন- বনানীর তাওসীফ হোসেন, পাসপোর্ট নম্বর- বিই০৩৫২৭৬১ এবং ডব্লিউ০৫৫৯২২৭, খিলগাঁও চৌধুরীরপাড়ার ডা. রোকনুদ্দীন খন্দকার, পাসপোর্ট নম্বর- এএফ১০১৩০৮৮, তার স্ত্রী নাইমা আক্তার, পাসপোর্ট নম্বর- বিসি০০০৬৯৩৭, রোকনুদ্দীন খন্দকারের দুই মেয়ে রেজওয়ানা রোকন, পাসপোর্ট নম্বর- বিসি০০৩৫১৯৮ ও রামিতা রোকন, পাসপোর্ট নম্বর- বিসি০০৪৫৩৩৯, ছেলে সাদ কায়েস, পাসপোর্ট নম্বর বিএফ০৪৮৬৬৪২ এবং সেজাদ রউফ ওরফে অর্ক ওরফে মরক্কো পাসপোর্ট নম্বর ৪৭৬১৪৫৯৯২।

এর আগে নিখোঁজ হওয়া ব্যক্তিরা হলেন- ঢাকার তেজগাঁওয়ের মোহাম্মদ বাসারুজ্জামান, বাড্ডার জুনায়েদ খান, পাসপোর্ট নম্বর-এএফ ৭৪৯৩৩৭৮, চাঁপাইনবাবগঞ্জের নজিবুল্লাহ আনসারী, ঢাকার আশরাফ মোহাম্মদ ইসলাম, ব্রিটিশ পাসপোর্ট নম্বর-৫২৫৮৪১৬২৫, সিলেটের তামিম আহমেদ চৌধুরী, পাসপোর্ট নম্বর-এল ০৬৩৩৪৭৮ এবং এএফ ২৮৩৭০৭৬, ঢাকার ইব্রাহীম হাসান খান, পাসপোর্ট নম্বর-এএফ ৭৪৯৩৩৭৮, লক্ষ্মীপুরের এটিএম তাজউদ্দিন, পাসপোর্ট নম্বর-এফ ০৫৮৫৫৬৮, ঢাকার ধানমণ্ডির জুবায়েদুর রহিম, পাসপোর্ট নম্বর-ই ১০৪৭৭১৯, সিলেটের মোহাম্মদ সাইফুল্লাহ ওজাকি, পাসপোর্ট নম্বর-টিকে ৮০৯৯৮৬০ ও মোহাম্মদপুরের জুন্নুন শিকদার, পাসপোর্ট নম্বর-বিই ০৯৪৯১৭২।
এদের মধ্যে নিখোঁজ জুন্নুন শিকদার জঙ্গিবাদে সম্পৃক্ত থাকার অভিযোগে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের হাতে একবার গ্রেফতার হয়েছিলেন। পরে আদালত থেকে জামিনে বের হয়ে আত্মগোপনে চলে যান তিনি।

সূত্র জানায়, নিখোঁজ হওয়া দশ জনের প্রথম তালিকায় তামিম আহমেদ চৌধুরী বাংলাদেশি নাগরিকত্বের পাশাপাশি কানাডার নাগরিক। তার কানাডিয়ান পাসপোর্ট নম্বর- ডব্লিউপি-৪৯৮৭২২, জেএইচ ১৩০১৩৩। এছাড়া আশরাফ মোহাম্মদ ইসলাম বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক।

নিখোঁজদের মধ্যে জুবায়েদুর রহিম ও আশরাফ মোহাম্মদ ইসলাম দু’জনেই একে অপরের পরিচিত। তারা দু’জনই নিষিদ্ধ ঘোষিত হিযবুত তাহরীরের নেতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সৈয়দ গোলাম মাওলার স্ত্রী জেনিফার আহমেদের পরিচালনাধীন আর্থ হাউজ অল্টারনেটিভ স্কুলের ছাত্র ও শিক্ষক ছিলেন। তারা গোলাম মাওলার মাধ্যমে জঙ্গি কার্যক্রমে সম্পৃক্ত হয়েছেন বলে আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা ধারণা করছেন।

আইনশৃঙ্খলা বাহিনীর এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, নিখোঁজ ব্যক্তিদের খোঁজা হচ্ছে। তারা যাতে দেশের বাইরে যেতে না পারেন সেজন্য তাদের ছবি ও পাসপোর্ট নম্বরসহ সব ইমিগ্রেশন পয়েন্টে সতর্কতা জারি করা হয়েছে।


/এজে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী