পুলিশের অভিযানে ড্যাফোডিলের ১০ শিক্ষার্থীসহ আটক ১২

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ আগস্ট ২০১৬, ১৯:০০আপডেট : ০৪ আগস্ট ২০১৬, ২১:০৫

পুলিশের অভিযানে ড্যাফোডিলের ১০ শিক্ষার্থীসহ আটক  ১২ রাজধানীর শুক্রাবাদের একটি চারতলা বাড়ি থেকে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ১০ শিক্ষার্থীসহ ১২ জনকে আটক করেছে পুলিশ। ওই ভবনে জামিয়াতুস সালিহীন মাদ্রাসাও রয়েছে। আটককৃতদের মধ্যে দু’জন এই মাদ্রাসার শিক্ষক। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টা থেকে ৬টা পর্যন্ত অভিযান চালয়ে তাদের আটক করা হয়। 

তেজগাঁও জোনের এডিসি আনিসুর রশিদ বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ ভবনটিতে অভিযান চালানো হয়। চারতলার এ ভবনটিতে মাদ্রাসার পাশাপাশি মেস বাসাও রয়েছে। ভবনটির দ্বিতীয় ও তৃতীয় তলার দুটি রুমে ড্যাফোডিল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা ভাড়া থাকতেন। মূলত ওই মেস বাসায় অভিযান পরিচালনা করা হয়।

পুলিশের অভিযানে ড্যাফোডিলের ১০ শিক্ষার্থীসহ আটক  ১২

এডিসি আনিসুর রশিদ আরও বলেন, অভিযানে সন্দেহভাজন হিসেবে মেস বাসার শিক্ষার্থী ও মাদ্রাসার শিক্ষকসহ ১২ জনকে আটক করা হয়েছে। এছাড়া ওই বাসায় তাদের সঙ্গে থাকা কম্পিউটার ও ল্যাপটপ জব্দ করা হয়েছে। প্রাথমিক অনুসন্ধানে তাদের মোবাইলে বাঁশেরকেল্লাসহ বেশ কিছু উগ্রবাদী সংগঠনের ভিডিও ও ছবি পাওয়া গেছে। তাদের আরও জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নিয়ে যাওয়া হচ্ছে।

পুলিশের হাতে আটককৃতদের মধ্যে একজনের নাম শাহিরুন হুদা। তিনি ড্যাফোডিল ইউনিভার্সিটির ইইই বিভাগের ১১তম ব্যাচের শিক্ষার্থী। তিনি জানান, ওই  ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলায় তারা ১২ জন শিক্ষার্থী একসঙ্গে থাকতেন।

আরও পড়তে পারেন:  মোহাম্মদপুর ও শুক্রাবাদে পুলিশের অভিযান চলছে

ছবি: নাসিরুল ইসলাম

/সিএ/এআর/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম