মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নিয়োগের বৈধতা নিয়ে লিগ্যাল নোটিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ আগস্ট ২০১৬, ২১:৫১আপডেট : ০৪ আগস্ট ২০১৬, ২১:৫৮

জাতীয় মানবাধিকার কমিশন সদ্য নিয়োগপ্রাপ্ত জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হকের নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে একটি লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আইনজীবী এসএম জুলফিকার আলী জুনু এ নোটিশ পাঠান।
নোটিশে বলা হয়েছে, জাতীয় মানবাধিকার কমিশন আইন ২০০৯ এর ৭ ধারা অনুযায়ী বাছাই কমিটির সুপারিশক্রমে জাতীয় মানবাধিকার কমিশন আইনের ৬ এর ১ ধারা মোতাবেক রাষ্ট্রপতি কাজী রিয়াজুল হককে চেয়ারম্যান পদে নিয়োগ দিয়েছেন। যেটি মানবাধিকার আইন ২০০৯-এর পরিপন্থী।
আইনজীবী বলেন, মানবাধিকার কমিশনে এক ব্যক্তি দুবার দায়িত্ব পালন করার পর তিনি আর নতুন করে দায়িত্ব গ্রহণ করতে পারবেন না। যেটি রিয়াজুল হকের ক্ষেত্রে হয়েছে। বিষয়টি চ্যালেঞ্জ করে লিগ্যাল নোটিশটি দিয়েছি। রিয়াজুল হক জাতীয় মানবাধিকার কমিশনে দুই দু’বার সদস্য ছিলেন। পরপর দু’বার সদস্য থেকে তৃতীয়বারের জন্য তিনি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করতে পারেন না। এটি আইনগতভাবে অবৈধ হয়েছে বলে নোটিশে উল্লেখ করা হয়।
নোটিশে আরও বলা হয়, মানবাধিকার আইন ২০০৯-এর ৭ (১) ধারা অনুযায়ী বলা হয়েছে, জাতীয় সংসদের স্পিকার, আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, মানবাধিকার কমিশনের চেয়ারম্যান, মন্ত্রিপরিষদ সচিব, জাতীয় সংসদের একজন সরকার দলীয় সদস্য একজন বিরোধীদলীয় সদস্যের সমন্বয়ে একটি সুপারিশ কমিটি গঠন হবে। এ কমিটির সুপারিশক্রমে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ও সদস্য পদে নিয়োগ দেওয়া হবে। কিন্তু বর্তমান নিয়োগপ্রাপ্ত চেয়ারম্যান রিয়াজুল হকের নিয়োগের ক্ষেত্রে সে বিষয়টিও অমান্য করা হয়েছে।

নোটিশটি পাওয়ার পর ৭২ ঘণ্টার মধ্যে রিয়াজুল হকের নিয়োগ অবৈধ ঘোষণা করে নোটিশের উত্তর দিতে অনুরোধ জানানো হয়েছে। সেটি না করা হলে সংবিধানের ১০২ অনুচ্ছেদ অনুযায়ী হাইকোর্টে জাতীয় সংসদের স্পিকার, আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, মানবাধিকার কমিশনের চেয়ারম্যান, মন্ত্রিপরিষদ সচিবের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

/ইউআই/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের