বিকাশে প্রতারণা করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে ডিবি। তারা হলেন মিজানুর রহমান ওরফে মিজান (৩৬) ও শাহিন হোসেন (২৯)।
শনিবার রাতে রাজধানীর লালবাগ থেকে তাদের গ্রেফতার করা হয়।
ডিএমপির অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ ইউসুফ আলী বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃতদের মধ্যে শাহিন হোসেন জবানবন্দিতে বলেন, ৯-১০ মাস ধরে আমার এলাকার খায়ের এবং আশরাফুলের মাধ্যমে বিকাশের প্রতারণার কাজে যোগ দেই। খায়ের তার নিয়োগকৃত লোকজনের মাধ্যমে বিকাশের দোকান থেকে বিকাশ কাস্টমারের মোবাইল নাম্বার সংগ্রহ করে আমাকে এবং আশরাফুল, তাজিব, আজমল, সুরুজ, ইউসুফ ও রুবেলকে দিত। আমরা তখন বিকাশে টাকা পাঠানো কাস্টমারের নাম্বারে ফোন দিয়ে বলি, ‘ভাই আমি বিকাশের দোকান্দার, আপনার নাম্বারে ভুলে দুইবার টাকা পাঠানো হয়েছে।’ আশরাফুল কাস্টমারের মোবাইল নাম্বারে ভুয়া এসএমএস পাঠাতো। অনেক বিকাশ কাস্টমার এসএমএস দেখে ব্যালেন্স চেক না করে টাকা ফেরত পাঠাতো। আমরা সবাই ওই টাকা সমানভাবে ভাগ করে নিতাম। এভাবে আমরা ৬-৭ জনের দল বিকাশের দোকান থেকে সংগ্রহ করে নাম্বারে ফোন করে প্রতারণার চেষ্টা করতাম।
আরও পড়ুন: ৩০ সেপ্টেম্বর ঢাকায় আসছে ইংল্যান্ড ক্রিকেট দল
/এআরআর/এআর/








