ধানমণ্ডিতে রাজউকের উচ্ছেদ অভিযানে জরিমানা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ আগস্ট ২০১৬, ২২:০৩আপডেট : ০৭ আগস্ট ২০১৬, ২২:০৯

  রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) আবাসিক এলাকায় থাকা বাণিজ্যিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযানের অংশ হিসেবে রবিবার রাজধানীর ধানমণ্ডিতে উচ্ছেদ অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।

এ সময় রাজউকের ভ্রাম্যমাণ আদালত কয়েকটি প্রতিষ্ঠানকে জরিমানা করেন। এ ছাড়া ধানমণ্ডিতে অবস্থিত স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি কর্তৃপক্ষকে আগামী এক মাসের মধ্যে অন্যখানে সরিয়ে নিতে বলা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত সাত মসজিদ রোডে অবস্থিত ফাস্টফুড শপ কেএফসিকে ২ লাখ টাকা জরিমানা করেন। এ বাদে গাড়ি রাখার স্থানে ব্যায়ামাগার নির্মাণ করায় ৩ লাখ টাকা জরিমানা করা করেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে।

রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাসির উদ্দিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। তার সঙ্গে ছিলেন রাজউকের অথরাইজড অফিসার শফিউল হান্নান। মহানগর পুলিশ এ অভিযানে সহযোগিতা করে।

ম্যাজিস্ট্রেট মো. নাসির উদ্দিন বলেন, স্ট্যামফোর্ড কর্তৃপক্ষ আবাসিক ভবনে বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করায় তাদের সরে যেতে বলা হয়েছে। প্লট মালিক মো. মঈনউদ্দিন আলী মোল্লা রাজউকের নোটিস পাওয়ার কথা স্বীকার করেছেন।
একই প্লটে থাকা সাঈয়েদানা নামের কমিউনিটি সেন্টার ও তিনটি দোকানও দ্রুত বন্ধ করার নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালত।

এদিকে, অভিযানের খবর পেয়ে আগে-ভাগেই দোকানের মালামাল সরিয়ে নেন মালিক পক্ষ। তবে প্লট ও কমিউনিটি সেন্টারের মালিক মঈনউদ্দিন এ সময় কমিউনিটি সেন্টারের পক্ষে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন থেকে নেওয়া ট্রেড লাইসেন্স প্রদর্শন করেন। এ বছর জুলাই মাসে ট্রেড লাইসেন্সটি নবায়ন করা হয়েছে বলে জানান তিনি।

রাজউকের ম্যাজিস্ট্রেট ট্রেড লাইসেন্সের কপি সংগ্রহ করে বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।

সাতমসজিদ রোডের একটি ভবনে গাড়ি রাখার জায়গা না রেখে বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার দায়ে ফাস্টফুড শপ কেএফসিকে জরিমানা করা হয় ২ লাখ টাকা। এ পাশাপাশি গাড়ি রাখার স্থান নিশ্চিত করা না হলে কেএফসিকে উচ্ছেদ করা হবে বলে সতর্ক করে দেন ম্যাজিস্ট্রেট। কেএফসি পরিচালনাকারী ট্রান্সকম ফুড লিমিটেডের জেনারেল ম্যানেজার শামীম মিয়া তখন ভ্রাম্যমাণ আদালতকে বলেন, পার্কিং স্থান করে দিতে তারা ভবন মালিকের সঙ্গে কথা বলবেন।

এরপর ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। সেখানে দেখা যায়, গাড়ি রাখার স্থানে ইউনিভার্সিটি কর্তৃপক্ষ একটি ব্যায়ামাগার পরিচালনা করছে। এ কারণে ইউনিভার্সিটি কর্তৃপক্ষকে ৩ লাখ টাকা জরিমানা করে ব্যায়াগারটি সরিয়ে নিতে ১৫ দিন সময় দেওয়া হয়।

এ ছাড়া ধানমণ্ডি ৯/এ সড়কের ৩১/এ নম্বর প্লটের একটি দোকান এবং ১০/এ সড়কের নির্মাণাধীন ভবনের অননুমোদিত বর্ধিতাংশ ভেঙে দেন ভ্রাম্যমাণ আদালত।
ওএফ/এবি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম