গুলশান হামলা: তাহমিদ হাসিব খানের জামিন নামঞ্জুর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ আগস্ট ২০১৬, ১৮:৫৩আপডেট : ২৮ আগস্ট ২০১৬, ২২:০৬

তাহমিদ হাসিব খান গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে সন্দেহভাজন হিসেবে গ্রেফতার তাহমিদ হাসিব খানের জামিন নামঞ্জুর করেছেন আদালত। রবিবার ঢাকা মহানগর হাকিম মাহমুদুল হাসানের আদালত জামিন নামঞ্জুরের এই আদেশ দেন।পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) রনপ কুমার ভক্ত এ তথ্য  জানান।

তাহমিদের আইনজীবী মো. মাসুদ আরিফ ভুঁইয়া হানিফ জামিনের আবেদন করেন। শুনানি শেষে জামিন আবেদন নামঞ্জুর করেন আদালত।

গত ১৩ আগস্ট ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় তাহমিদের ছয়দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকা মহানগর হাকিম গোলাম নবী। এর আগে ৩ আগস্ট ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন কাউন্টার টেরোরিজমের পরিদর্শক হুমায়ুন কবীর। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম নূর নাহার ইয়াসমিন আটদিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন।

২ অগাস্ট রাত পৌনে ৯টায় বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাহমিদকে গ্রেফতার করে পুলিশ।

উল্লেখ্য, ১ জুলাই রাতে গুলশানের হলি আর্টিজান বেকারিতে হামলা চালিয়ে বিদেশিসহ ২২ জনকে হত্যা করে জঙ্গিরা। এ সময় অভিযানে পাঁচ জঙ্গি নিহত হয়। ওই ঘটনায় জড়িত সন্দেহে কানাডার একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র তাহমিদ হাসিব খান পুলিশের নজরদারিতে ছিল।

/এসআইটি/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম