কল্যাণপুর আর পাইকপাড়া অভিযানের প্রকৃত সুপারহিরো সোয়াত: মনিরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ আগস্ট ২০১৬, ০৩:২৩আপডেট : ৩০ আগস্ট ২০১৬, ০৪:০৮
image

কল্যাণপুর ও নারায়ণগঞ্জর পাইকপাড়ার জঙ্গি আস্তানায় পুলিশের বিভিন্ন ইউনিটের সাহসিকতার প্রশংসা করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের আইডি থেকে একটি স্ট্যাটাস দিয়েছেন পুলিশের কাউন্টার টেররিজম অ্যাণ্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান মনিরুল ইসলাম। ওই দুই অভিযানে তিনি নিজের অবদানকে অন্যান্য জুনিয়র সহকর্মীদের চেয়ে পিছিয়ে রেখেছেন। যারা জীবনের ঝুঁকি নিয়ে জঙ্গি আস্তানায় অভিযান চালিয়েছেন, তাদের ভূয়সী প্রশংসা করেছেন মনিরুল। তিনি বলেছেন, ওই দুই অভিযানে প্রকৃত সুপারহিরো সোয়াত এবং পার্শ্বনায়ক বোম্ব ডিস্পোজাল টিম।

মনিরুল ইসলাম

সোমবার মধ্যরাতে দেওয়া মনিরুল ইসলামের স্ট্যাটাসটি পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো –

মনিরুল ইসলামের স্ট্যাটাস “বন্ধুগণ,
আমি অতি সাধারন মানুষ, দোষে-গুনে মানুষ। কিছু কিছু গুন যে আমার নাই তা নয়, তবে ক্রুটি-বিচ্যূতির পরিমানটাই বেশী। তবুও কেন যেন আপনারা অনেকেই আমাকে পছন্দ করেন, হয়তো আমার ক্রুটি-বিচ্যূতির বিষয়টি উপেক্ষা করেন। আবার অনেকে আমাকে অসীম সাহসী, সুপারম্যান হিসাবেও হয়তো ভুল করেন। আমি ভীতু না হলেও কারনে অকারণে মৃত্যুর ঝুঁকি নেওয়ার মত অতটা সাহসী নই। যতটা সম্ভব নিরাপদে থাকার চেষ্টা করি। প্রায় ২১ বছর ধরে পুলিশের চাকুরী করলেও প্রায় সাড়ে সাত বছর ডিবি এবং কাউন্টার টেরোরিজম এ কাজ করছি। সময়টা নিতান্ত কম নয়, আবার সবটাই যে খুব মসৃন গেছে তাও নয়। অনেক সহকর্মীকে হারিয়েছি, অনেক সহকর্মীর সাহসী পদক্ষেপের কারনে আমরা রক্ষা পেয়েছি, মানুষ রক্ষা পেয়েছে। আমার সহকর্মীরা অনেক সময় যেভাবে জীবনের ঝুঁকি নেন তা দেখে আমি ঈর্ষাবোধ করি, মনে হয় ইস আমি যদি এতটা সাহসী হতে পারতাম! আমাদের ইউনিটের SWAT সদস্যরা যেভাবে মৃত্যুর মুখোমুখি হয়েও কর্তব্য পালনে দৃঢ়তার পরিচয় দেন, তখন গর্বিত হই! আমাদের Bomb Disposal Unit সদস্যরা যখন Unusual Grenade কিংবা বোমা নিস্কিয় করেন, দূর থেকে অবাক বিষ্ময়ে তাকিয়ে থাকি আর ভাবি ছেলেগুলোর কি জীবনের মায়া নেই!
কল্যানপুর এবং নারায়নগঞ্জ পাইকপাড়া-দুটো অপারেশনে SWAT সদস্যরা যে মাত্রার ঝুঁকি নিয়েছে তাতে মনে হয় ওদের চাইতে অনেকবেশী প্রশিক্ষিত অন্যকোন দেশের SWAT কিংবা Commando সদস্যরা নিজের জীবনকে এতটা সস্তা হয়তোবা নাও মনে করতে পারতো! আমার মনে হয়, কল্যাণপুরের 'তাজ মঞ্জিল' এর মত এত ঘিঞ্জি এলাকার পোড়ো বাড়ির ৫ তলায় জীবনের ঝুঁকি নিয়ে অন্যকোন দেশের কমান্ডোরা এতদ্রুত সফল অভিযান করতে পারতো না। অন্য অনেক দেশের এই ধরনের হামলা মোকাবিলার প্রক্রিয়া বিশ্লেষন করলে বোঝা যায় কতটা ঝুঁকি এই ছেলেগুলো নিয়েছে। পাইকপাড়ায় অভিযানে অন্যদেশের কমান্ডো আনলে তারা পুরো এলাকা খালি করে হেলিকপ্টার নিয়ে ঘন্টার পর ঘন্টা মহড়া দিয়ে, পুরো এলাকার পানি বিদ্যুৎ বন্ধ করে কি এলাহী কান্ডটাই না করতো। কিন্তু SWAT'র সদস্যরা নিজের জীবনের তোয়াক্কা না করে কিভাবে অটোমেটিক রাইফেল আর গ্রেনেডের সামনে তিনতলায় অপারেশন করলো ভাবলে হৃদকম্পন হয়!
সিনিয়র কর্মকর্তা হওয়াটা একটা প্রিভিলেজ বটে! এতোটা ঝুঁকি নিতে হয় না! এসি গাড়িতে চড়ে ঘটনাস্হলে উপস্থিত হই। বুঝে কিংবা না বুঝে অনেক দূরে সম্পূর্ণ নিরাপদ জায়গায় বুলেট প্রুফ জ্যাকেট আর হেলমেট পড়ে দর্শকের ভূমিকা পালন করি! ক্যামেরায় আমার ছবি যায়, সবাই মনে করে আমি নায়ক, কিন্তু আসল নায়করা অন্তরালেই থেকে যায়। আমি কল্যাণপুর আর পাইকপাড়া অভিযানের আসল নায়ক, প্রকৃত সুপারহিরো  SWAT Team আর পার্শ্বনায়ক Bomb Disposal Unit কে তাদের অদম্য সাহসিকতা আর রণকৌশলের জন্য প্রানঢালা অভিন্ন্দন জানাতে চাই! Hats off, SWAT! I'm proud of you guys!!!”
প্রসঙ্গত, পুলিশের অভিযানে গত ১ জুলাই কল্যাণপুরে একটি জঙ্গি আস্তানায় নয় জঙ্গি এবং ২৭ আগস্ট সকালে নারায়ণগঞ্জের পাইকপাড়ায় তিন জঙ্গি নিহত হয়। ওই দুই অভিযানে পুলিশের ঝুঁকি থাকলেও পরিকল্পনা ও সাহসিকতার সঙ্গে সেই ঝুঁকি উতড়ে এসেছে প্রশিক্ষিত সোয়াত ও বোম্ব ডিস্পোজাল টিম।
/এআরআর/এসএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক