দুই হাসপাতালে র‌্যাবের অভিযান, ৩৯ জনকে সাজা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ আগস্ট ২০১৬, ০৪:২৪আপডেট : ৩০ আগস্ট ২০১৬, ০৪:২৪

ভ্রাম্যমাণ আদালত রাজধানীর শেরেবাংলা নগরের জাতীয় অর্থোপেডিক (পঙ্গু) হাসপাতাল ও জাতীয় চক্ষুবিজ্ঞান ইন্সটিটিউটে (চক্ষু হাসপাতাল) অভিযান চালিয়ে ১২ জন দালাল ও ২৭ জন ওষুধ বিক্রয় প্রতিনিধিকে জেল-জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল উদ্দিন এই অভিযান পরিচালনা করেন।
র‌্যাব-২ এর উপ-পরিচালক মেজর মোহাম্মদ আলী ও সহকারী পরিচালক এএসপি মো. শহীদুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। র‌্যাব সদর দফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, পঙ্গু হাসপাতালের সামনে থেকে রোগীদের প্রতারণা করার দায়ে দালাল চক্রের ১২ সদস্যকে আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালত আটককৃতদের দোষী সাব্যস্ত করে দণ্ডবিধির ২৯১ ধারা মোতাবেক দালালচক্রের ১১ জনকে সাত থেকে দশ দিনের কারাদণ্ড ও অপর একজনকে তিনহাজার টাকা জরিমানা, অনাদায়ে সাত দিনের কারাদণ্ড দেন।
সাজাপ্রাপ্তরা দালালরা হলো, মো. ডালিম (২০), মো. আজম (২৫), মো. জহির (২৭), মো. জহুরুল হক (৪২), আমির হোসেন (২৬), মো. ইউসুফ আহমেদ (২৫), মো. সিদ্দিকী মাহমুদ (৩৬), মো. ফারুক (২৫), মো. বাবু (৩৫), মো. সোহেল চৌধুরী (২৮), মো. খলিলুর রহমান (২৮) ও আবুল হোসেন (৪৬)।
এছাড়াও পঙ্গু হাসপাতালের বিপরীতে অবস্থিত চক্ষু হাসপাতালেও ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে হাসপাতাল থেকে ২৭ জন ওষুধ বিক্রয় প্রতিনিধিকে আটক করে। র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল উদ্দিন এসব বিক্রয় প্রতিনিধিদের দণ্ডবিধির ২৯১ ধারা মোতাবেক মোট ৫৪ হাজার টাকা জরিমানা, অনাদায়ে প্রত্যেককে সাতদিনের কারাদণ্ড প্রদান করেন।

/এআরআর/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম