অর্থ আত্মসাৎ মামলায় ডিএসসিসি’র সাবেক প্রকৌশলী কারাগারে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ সেপ্টেম্বর ২০১৬, ১৮:১২আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৬, ১৮:১৪

আইন-আদালত অর্থ আত্মসাৎ করায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক প্রকৌশলী ও বর্তমানে পটুয়াখালীর বাউফল উপজেলা চেয়ারম্যান মজিবুর রহমানকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার ঢাকা মহানগর হাকিম মেহের নিগার সূচনা  এই নির্দেশ দেন। দুদকের ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতের উপ-সহকারী পরিচালক মো. সহিদুর রহমান এ তথ্য জানান।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-পরিচালক এবং তদন্তকারী কর্মকর্তা এসএম রফিকুল ইসলাম সোমবার সকালে সেগুনবাগিচা এলাকা থেকে আসামিকে আটক করে আদালতে হাজির করেন।  এ প্রসঙ্গে মো. সহিদুর রহমান বলেন, ‘আসামির পক্ষে তার আইনজীবী জামিন আবেদন করেন। কিন্তু নিরাপত্তার স্বার্থে আমরা তাকে কারাগারে আটক রাখার আবেদন করি।’

কারাগারে আটক রাখার আবেদনে তদন্তকারী কর্মকর্তা উল্লেখ করেন, ‘মামলার তদন্তকালে আসামি মামলার আলামতের ক্ষতি করাসহ তদন্তে বিঘ্ন সৃষ্টি করতে পারেন।’ একারণে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আসামিকে আটক রাখার আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। মজিবুর রহমানের বিরুদ্ধে গত জুন মাসে রাজধানীর গেন্ডারিয়া থানায় অর্থ আত্মসাতের মামলা করে দুদক।

মামলা সূত্রে জানা যায়, দায়িত্বে থাকাকালে দয়াগঞ্জ সুইপার কলোনি ‘খ’-এর নির্মাণকাজে ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি করে ১ কোটি ৪২ লাখ ৪২ হাজার ১০ টাকা আত্মসাৎ করেন মজিবুর রহমান।

/এসআইটি/এসএনএইচ/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের