মানবতাবিরোধী অপরাধ: তিন ব্যক্তির বিরুদ্ধে আনা হয়েছে ছয় অভিযোগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ সেপ্টেম্বর ২০১৬, ১৩:১৭আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৬, ১৩:২০

মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত তিন আসামি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আরও তিন ব্যক্তির বিরুদ্ধে মানবতাবিরোধী কর্মকাণ্ডের ছয়টি অভিযোগ আনা হয়েছে।
বৃহস্পতিবার ধানমণ্ডির সেফহোম ইনভেস্টিগেশন অফিসের এক সংবাদ সম্মেলনে এ বিষয়ক তদন্ত প্রতিবেদন সম্পর্কে বাংলা ট্রিবিউনকে জানান প্রধান সমন্বয়ক আব্দুল হান্নান খান।
অভিযুক্তরা হলো হেদায়েত উল্লাহ ওরফে আঞ্জু বিএসসি (৮০), এনায়েত উল্লাহ ওরফে মঞ্জু (৭০) ও সোহরাব ফকির ওরফে ছোরাপ আলী (৮০)।এদের মধ্যে হেদায়েতুল্লাহ ও এনায়েতুল্লাহ দুই ভাই।
এদের বিরুদ্ধে হত্যা, গণহত্যা, অগ্নিসংযোগ ও দেশত্যাগে বাধ্য করাসহ মানবতাবিরোধী অপরাধের ৬টি অভিযোগ আনা হয়েছে।
এর আগে, ২০১৫ সালের ১৫ মে এদের বিরুদ্ধে আনা অভিযেোগের পরিপ্রেক্ষিতে তদন্ত শুরু হয়। তদন্তের ভিত্তিতে জানা যায়, তিন ব্যক্তির অপরাধ সংগঠনের এলাকা মূলত নেত্রকোনার আটপাড়া ও মদন থানা।
এটি ৪২তম তদন্ত প্রতিবেদন। এদের মধ্যে অভিযুক্ত রাজাকার সোহরাব আলী আটক। বাকিরা দুইজন- অভিযুক্ত শান্তি কমিটির সদস্য ও রাজাকার হেদায়েত উল্লাহ এবং তার সহোদর ভাই, অভিযুক্ত রাজাকার এনায়েত উল্লাহ পলাতক রয়েছে।
/ইউআই/এইচকে/

পড়ুন: ভাড়াটিয়া তথ্য ফরম: মুখে সন্তোষ, মনে অসন্তোষ পুলিশের

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক