রাজধানীর মতিঝিলে যুবলীগের দুই কর্মী গুলিবিদ্ধ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ সেপ্টেম্বর ২০১৬, ০০:৩০আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৬, ০১:৪৩

মতিঝিল রাজধানীর মতিঝিলের এজিবি কলোনি এলাকার যুবলীগের ১৯ নম্বর ওয়ার্ড অফিসের সামনে ইমন ও বাবু নামে যুবলীগের দুই কর্মী গুলিবিদ্ধ হয়েছেন। পুলিশ ও স্থানীয়রা জানায়, যুবলীগের ক্লাবের সামনে বসে থাকা অবস্থায় কয়েকজন দুর্বৃত্ত তাদের দিকে গুলি ছুড়ে পালিয়ে যায়। গুলিবিদ্ধ অবস্থায় দুজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে (ঢামেক) ভর্তি করা হয়েছে। কর্তব্যরত চিকিৎসক জানিয়েছে তাদের দুজনের অবস্থা আশঙ্কাজনক।
শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে এই ঘটনা ঘটে। পরে রাত পৌনে ১২টার দিকে গুলিবিদ্ধ আহসানুল হক ইমন (৩০) ও রিজবী হাসান বাবু (৩৪) কে ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়। ইমনের ডান উড়ু ও পাঁজরে গুলির চিহ্ন এবং মাথায় কাটা জখমের চিহ্ন রয়েছে। অন্যদিকে বাবুর মুখের বাম দিকে গুলিবিদ্ধ হয়েছে।
মতিঝিল থানার ডিউটি অফিসার এসআই আইয়ুব গুলিবিদ্ধের বিষয়টি নিশ্চিত করে জানান, ‘ঘটনাস্থলে আমাদের তদন্ত অফিসার আছেন। দুজন গুলিবিদ্ধের সংবাদ পেয়েছি। তবে কী নিয়ে এই ঘটনা ঘটেছে তা আমরা এখনও জানতে পারিনি। শুনেছি একটি গণ্ডগোল হয়েছে। দুজনকে হাসপাতালে পাঠানো হয়েছে।'

মতিঝিল থানার পরিদর্শক (তদন্ত) গোলাম রব্বানী বাংলা ট্রিবিউনকে বলেন, 'আমরা ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে আসি। শুনতে পেরেছি রাজনৈতিক অভ্যন্তরীণ কোন্দলের কারণেই দুজন গুলিবিদ্ধ হয়েছেন। তবে এখানে এসে কাউকে পাইনি। আমরা স্থানীয়দের সঙ্গে কথা বলছি।'
গুলিবিদ্ধ ইমনের বাবা মৃত এনামুল হক এবং বাবুর বাবার নাম কালাম হাসান।

গুলিবিদ্ধ বাবুর নিকট আত্মীয় রায়হান জানান, 'বাবু ঢাকা সিটি দক্ষিণের ১০ নাম্বার ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক প্রার্থী। দলীয় রাজনৈতিক কোন্দলের কারণে এই ঘটনা ঘটতে পারে।

ঢামেক কর্তব্যরত চিকিৎসক জানায়, ‘তারা দুজনই আশঙ্কামুক্ত নয়। তবে বাবুর অবস্থা গুরুতর। তাকে রাত ১টার দিকে স্কয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।’

/এআইবি/এআরআর/আরজে/এনএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম