ডেমরার বস্তাবন্দি লাশ বাড্ডার ফোর মার্ডার মামলার আসামি পারভেজের

রাফসান জানি
১৭ সেপ্টেম্বর ২০১৬, ২০:৪৬আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৬, ২০:৫১





লাশ উদ্ধার ডেমরা জলাশয় থেকে উদ্ধার হওয়া বস্তাবন্দি লাশটি বাড্ডার ফোর মার্ডার মামলার আসামি মো. পারভেজের(৩০)। ওই মামলায় সে আটমাস জেলখেটে বের হওয়ার পর কিছুদিন ধরে সে নিখোঁজ ছিল। এই ঘটনায় বাড্ডা থানায় একটি সাধারণ ডায়রিও (জিডি) করা হয়েছিল। পারভেজের বাবার নাম নাম জালাল উদ্দিন। তার গ্রামের বাড়ি শরীয়তপুরের নুড়িয়ায়।
শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ডেমরা থানা পুলিশ একটি খাল থেকে বস্তাবন্দি অবস্থায় অজ্ঞাত হিসেবে তার লাশটি উদ্ধার করে। এরপর লাশের ময়নাতদন্তের জন্য মিডফোর্ড হাসপাতালে পাঠায় পুলিশ। ময়নাতদন্ত শেষে নিহতের বাবার কাছে লাশটি হস্তান্তর করেন তারা। নিহতের বাবা জালাল নিজে ছেলের লাশ শনাক্ত করেন।
লাশ সনাক্তের ব্যাপারে ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাউসার আহমেদ বাংলা ট্রিবিউন বলেন, ‘নিহতের বাবা পরিচয় নিশ্চিত করেছেন। তার কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। আমরা জানতে পেরেছি বেশ কিছুদিন ধরে সে নিখোঁজ ছিল। এই ঘটনায় একটা জিডিও বাড্ডা থানায় করেছিল তার পরিবার।’ তিনি বলেন, ‘বাড্ডায় ফোর মার্ডারের ঘটনায় সে গ্রেফতার হয়েছিল। জেলও খেটেছে। তবে এ বিষয়ে বাড্ডা থানা পুলিশ বিস্তারিত বলতে পারবে।’
গত বছরের ১৩ আগস্ট বাড্ডার আদর্শনগর পানির পাম্প এলাকায় রাতে চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। দুর্বৃত্তদের গুলিতে নিহত হন বাড্ডার ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি শামসুদ্দিন মোল্লা ও ব্যবসায়ী ফিরোজ আহমেদ মানিক। একই ঘটনায় গুলিবিদ্ধ ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগের সহ-সাহিত্য ও সাংস্কৃতি বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান গামা চিকিৎসাধীন অবস্থায় পরদিন মারা যান। ওই বছরই ২৩ আগস্ট রাতে মৃত্যু হয় গ্যারেজ মালিক ও স্থানীয় যুবলীগ নেতা আবদুস সালামের। আলোচিত এ হত্যাকাণ্ডের তদন্ত করছে মহানগর গোয়েন্দা পুলিশ।
বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) এম এ জলিল বাংলা ট্রিবিউনকে জানান, ‘পারভেজ আলোচিত ফোর মার্ডার মামলার সন্দেহভাজন আসামি ছিল। ওই মামলায় গ্রেফতার হয়ে সে প্রায় আটমাস কারাগারেও ছিল। এরপর সে কারাগার থেকে বের হয়। পরবর্তী সময়ে সে নিখোঁজও ছিল। শুনছি আজকে তার লাশ উদ্ধার করা হয়েছে। মামলাটি বর্তমানে ডিবির তদন্ত করছে।’
তিনি বলেন, ‘এই ঘটনায় নিহত পারভেজের বাবা রিপন নামে এক তরুণের কথা বলছেন। তার ধারণা রিপন তার ছেলেকে হত্যা করেছে।’
পারভেজের বাবা জালাল জানান, তার ছেলে মাইক্রোবাস চালক ছিল। রাজধানীর পূর্ব বাড্ডার একটি বাসায় তিনি থাকতেন।

 আরও পড়ুন: অভিনেতা ফখরুল হাসান বৈরাগী নিখোঁজ, দাবি স্ত্রীর
/এআরআর/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম